মাও-হামলার আশঙ্কা, সন্ধ্যা ৬টার মধ্যে নেতাদের বাড়ি ফেরার পরামর্শ পুলিশের

জঙ্গলমহলে সন্ধ্যা ৬টার মধ্যে রাজনৈতিক নেতাদের বাড়ি ফেরার পরামর্শ দেওয়া হল পুলিশের তরফে। মাও-হামলার আশঙ্কায় আগেই জারি হয়েছে হাই অ্যালার্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাও-হামলার আশঙ্কায় আগেই শুক্রবার থেকে আগামী ১৫ দিনের জন্য জঙ্গলমহলের মাওবাদী অধ্যুষিত এলাকায় হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসন। এবার সন্ধ্যা ৬ টার মধ্যে সমস্ত রাজনৈতিক নেতাকে বাড়ি ফেরার পরামর্শ দেওয়া হল পুলিশের তরফে। শুক্রবার থেকে আগামী ১৫ দিন জঙ্গলমহলের মাওবাদী অধ্যুষিত এলাকায় বিভিন্ন থানার পুলিশ-কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। এবার সতর্কতা হিসাবে রাজনৈতিক নেতাদের সন্ধ্যা ৬টার মধ্যে বাড়ি ফেরার পরামর্শ দেওয়া হল। সূত্রের খবর, এই আবহে শনিবার পশ্চিম মেদিনীপুরে জেলার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। সেই বৈঠকে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

উল্লেখ্য পুলিশকে কেন্দ্রীয় গোয়েন্দাদের দেওয়া রিপোর্টে আগামী ১৫ দিন থেকে ১ মাসের মধ্যে মাওবাদীরা জঙ্গলমহলে হামলা চালাতে পারে জানানো হয়েছে। জঙ্গলমহলে যে পুলিশ ক্যাম্প বা থানা রয়েছে সেগুলিতে মাওবাদীরা হামলা চালাতে বলে মনে করা হচ্ছে। হামলার আশঙ্কায় জঙ্গলমহল জুড়ে শুক্রবার জারি হয়েছে হাই অ্যালার্ট। বাতিল করা হয়েছে পুলিশ আধিকারিক ও কনস্টেবলদের ছুটি। উল্লেখ্য সম্প্রতি জঙ্গলমহলে মাও অধ্যুষিত বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে ল্যান্ডমাইন। উদ্ধার হয়েছে বেশকিছু মাওবাদী পোস্টারও। চলতি মাসের ৮ তারিখে মাওবাদীরা জঙ্গলমহলে বনধের ডাক দিয়েছিল। সেই বনধ সফল হয়েছিল। যা দেখে চিন্তার ভাঁজ পড়েছিল গোয়েন্দাদের কপালে। কার্যত নিজেদের শক্তি পরীক্ষা করার পর এবার বড়সড় হামলা চালাতে পারে বলে গোয়েন্দারা আশঙ্কা করছেন। ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি করার পাশাপাশি পুলিশকর্মীদের ছুটি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশকর্মীরা যদি ছুটিতে থাকেন তবে নিজেদের থানায় শুক্রবারই রিপোর্টিংয়ের নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি জঙ্গলমহলে যে রাজনৈতিক নেতৃত্বের নিরাপত্তারক্ষী রয়েছে তাদের নিরাপত্তারক্ষীদের আগামী ১৫ দিন ছুটি না দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এবার বাড়তি সতর্কতা হিসাবে তাঁদের সন্ধ্যা ৬ টার মধ্যে বাড়ি ফেরার পরামর্শ দেওয়া হল।

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান