শুভেন্দুর জেলায় নতুন এসপি’র দায়িত্ব পেলেন দাপুটে পুলিশ আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ পশ্চিমবঙ্গ পুলিশের উচ্চপদে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। রাজ্য সরকারের গৃহ ও পাহাড় বিষয়ক দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আইপিএস কর্তা জাভেদ শামীমকে পদোন্নতি দিয়ে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজি) পদে নিয়োগ করা হয়েছে। তিনি আগামী ১ মার্চ ২০২৬ থেকে পদোন্নতি হয়ে আগের বিভাগ এসটিএফ এবং আইবি বিভাগের দায়িত্ব সামলাবেন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য পুলিশে আবার রদবদল হল। এবার বিরোধী দলনেতার জেলা পূর্ব মেদিনীপুর পুলিশ সুপার পেল। আর নতুন দায়িত্ব দেওয়া হল কোচবিহারে ‘স্যান্ডো গেঞ্জি’ বিতর্কে জড়িয়ে পড়া দ্যুতিমান ভট্টাচার্যকে।

এদিকে ২০২৫ সালের ২৭ নভেম্বর রাজ্য পুলিশে রদবদল করা হয়। তখন বদল করা হয়েছিল ১০ পুলিশ সুপারকে। অতীতে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন সৌম্যজিৎ ভট্টাচার্য। তাঁকে বাঁকুড়ার পুলিশ সুপার করে পাঠানো হয়। তখন থেকেই পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের পদটি শূন্য হয়ে ছিল। দক্ষিণ ২৪ পরগনা থেকে মিতুন দে’‌কে পূর্ব মেদিনীপুরে পাঠানো হয়েছিল অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে। এতদিন তিনিই সেই দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার করে পাঠানো হল পারিজাত বিশ্বাসকে। তিনি এত দিন পুরুলিয়ার ১১ ব্যাটেলিয়নের কমান্ডার ছিলেন।

অন্যদিকে কোচবিহার জেলার পুলিশ সুপার ছিলেন দ্যুতিমান ভট্টাচার্য। কিন্তু কালীপুজোর রাতে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। তাঁর বিরুদ্ধে ওই রাতে স্যান্ডে গেঞ্জি পরে বেরিয়ে এলাকার বাসিন্দাদের মারধর করার অভিযোগ উঠেছিল। এমনকী এই ঘটনা চাউর হতেই রাজ্য–রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছিল। স্থানীয় সূত্রে খবর, মাঝরাত পর্যন্ত শব্দবাজি ফাটানো হচ্ছিল ওই এলাকায়। তাই বিরক্ত হয়ে বাংলো থেকে বেরিয়ে আসেন খোদ পুলিশ সুপার। যদিও মারধরের অভিযোগ দ্যুতিমান ভট্টাচার্য অস্বীকার করেন। তবে ওই অভিযোগের পরেই তাঁকে কোচবিহার থেকে সরিয়ে দেয় নবান্ন। আর পাঠানো হয়েছিল ৩ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডার হিসাবে। এবার তাঁকে ব্যারাকপুরের ডিসি (দক্ষিণ) করা হল।

এছাড়া রাজ্য পুলিশে মোট ২৩টি রদবদলের বিজ্ঞপ্তি আজ জারি করা হয়েছে। হাওড়ার ডিসি (ট্রাফিক) থেকে অসীম খানকে সরিয়ে ব্যারাকপুরের ডিসি (উত্তর) করা হয়েছে। ব্যারাকপুরের ডিসি (উত্তর) থেকে গণেশ বিশ্বাসকে হাওড়ার ডিসি (দক্ষিণ) করা হয়েছে। হাওড়ার ডিসি (দক্ষিণ) থেকে সুরিন্দর সিংকে তিন নম্বর ব্যাটেলিয়নের কমান্ডার করা হয়েছে। অনুপম সিং ব্যারাকপুরের ডিসি (দক্ষিণ) ছিলেন। তাঁকে এখন হাওড়ার ডিসি (ট্রাফিক) করা হয়েছে। ব্যারাকপুরের ডিসি (সাব-আর্বান) ছিলেন জয় টুডু। তিনি হোমগার্ড অর্গানাইজেশনের সিনিয়র স্টাফ অফিসারের দায়িত্ব পেলেন। এই পদে এতদিন ছিলেন পাপিয়া সুলতানা। তাঁকে ব্যারাকপুরের ডিসি (সাব–আর্বান) করা হয়েছে।

এখানেই শেষ নয়, দার্জিলিংয়ের গোর্খা ব্যাটেলিয়নের কমান্ডার করা হয়েছে অংশুমান সাহাকে। পশ্চিম মেদিনীপুরের অ্যাডিশনাল পুলিশ সুপার (ট্রাফিক) ছিলেন মনোরঞ্জন ঘোষ। তাঁকে বিধাননগর পুলিশ কমিশনারেটের অ্যাডিশনাল ডিসি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের অ্যাডিশনাল পুলিশ সুপার (ট্রাফিক) করে পাঠানো হয়েছে আসানসোল দুর্গাপুরের দায়িত্বে থাকা সুব্রত দেবকে। কোচবিহারের অ্যাডিশনাল পুলিশ সুপার হলেন কুন্তল বন্দ্যোপাধ্যায়। রানাঘাটের অ্যাডিশনাল পুলিশ সুপার হলেন কৃষ্ণগোপাল মীনা। মুর্শিদাবাদের অ্যাডিশনাল পুলিশ সুপার (ট্রাফিক) করা হয়েছে সুমন্ত কবিরাজকে। নতুন দায়িত্ব পেয়েছেন জলপাইগুড়ি (গ্রামীণ)–এর অ্যাডিশনাল এসপি উত্তম ঘোষ, কৃষ্ণনগরের (গ্রামীণ) অ্যাডিশনাল এসপি সুরজিৎ কুমার দে, রায়গঞ্জের অ্যাডিশনাল এসপি সমীর আহমেদ, পূর্ব বর্ধমানের অ্যাডিশনাল এসপি (ট্রাফিক) লাল্টু হালদার, খড়্গপুরের অ্যাডিশনাল এসআরপি মিঠুনকুমার দে, বনগাঁর এসডিপিও অভিষেক যাদব এবং পূর্ব বর্ধমানের এসডিপিও (কালনা) দেশমুখ রোশন প্রদীপ।

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নব দম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা

ডেঙ্গু রোধে পুজোর ছুটিতেও চলবে অভিযান, বন্ধ স্কুল-কলেজে মশার লার্ভা খুঁজবে স্বাস্থ্য দফতর

‘২১ বউ, সবার সঙ্গে আলাদা করে ভিক্ষা করে বেড়াই’, বাংলাদেশি ভিখারির বিস্ফোরক স্বীকারোক্তি

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

বন্যপ্রাণী সংরক্ষণে অভিনব উদ্যোগ, লাদাখে শুর হল ভারতের প্রথম রোমাঞ্চকর তুষার চিতা সাফারি

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো