নিউ টাউনের কদমপুকুরে নির্বিচারে গাছ কাটার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউটাউন: অবাধে গাছ কাটার অভিযোগ। এবার শিরোনামে স্মার্ট সিটি নিউ টাউন।বিশ্ব উষ্ণায়ন , পরিবেশ দূষণ যেভাবে পাল্লা দিয়ে বেড়েছে, সেখানেই দাঁড়িয়ে নিউটাউনের কদমপুকুরে নির্বিচারে গাছ কাটার অভিযোগ সামনে এসেছে। কোন কিছুতেই সচেতন করা যাচ্ছে না সাধারণ মানুষকে। নিউটাউনের কদমপুকুরে(Kadampukur) দীর্ঘদিনের একটি পুরনো বটগাছ কাটার দিয়ে কেটে ফেলে দেওয়া হয়েছে রাস্তার ওপরে। ঠিক তেমনি ভাবে সৌন্দর্যায়নের জন্য নিউটাউন বিশ্ববাংলা সরণি(Biswa Bangla Sarani) ডিভাইডারের ওপর লাগানো গাছগুলোকে কেটে ফেলা হয়েছে।

প্রায় ৫০ মিটার জুড়ে এইভাবেই গাছ কেটে ফেলা হয়েছে রাতের অন্ধকারে। স্থানীয় সূত্রে খবর, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে হিডকোর(Hidco) এক কর্তা ছবি তুলে নিয়ে গেছেন। তবে সিসিটিভি খারাপ হওয়ার কারণে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছেন তা প্রশাসনের কাছে কার্যত ধোঁয়াশা। রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন স্থানীয় মানুষজন। গাছ কাটার ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তারা। ইতিমধ্যে এলাকার লোকজনরা ইকোপার্ক থানায়(Ecopark P.S.) অভিযোগ করেছেন । তড়িঘড়ি ইকোপার্ক থানা থেকে একটি পুলিশের গাড়ি আসে এবং পুলিশের অফিসাররা তারা এলাকার ছবি মোবাইলে তুলে নেন।

কে বা কারা রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু হয়েছে।এলাকার বাসিন্দাদের দাবি রাতের অন্ধকারে কে বা কার এসে গাছ কাটার মেশিন দিয়ে এই গাছগুলি কেটে গেল ,এই রাস্তার দুই পাশে বেরিকেডে যে গাছগুলি লাগানো হয়েছিল সেই সমস্ত গাছ কেটে দেওয়া হয়েছে। এর সঠিক তদন্তর দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। পুনরায় ওই এলাকায় গাছ লাগানোর উদ্যোগ নিচ্ছেন স্থানীয় মানুষজন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক