সন্দেশখালি নিয়ে আরও একটি ভিডিও প্রকাশ্যে, উঠে এল নয়া তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি সন্দেশখালির স্থানীয় বিজেপি নেতার একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল, যেখানে বলা হয়েছিল সন্দেশখালিতে মহিলারা আদৌ ধর্ষিত হননি। এবার আরও একটি নতুন ভিডিও প্রকাশ্যে এল, যেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে যারা দেখা করতে গিয়েছিলেন, তাঁরা আদৌ সন্দেশখালির নির্যাতিতা কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি ‘এই মুহূর্তে’।

গত ১৫ মার্চ সন্দেশখালির ঘটনা নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সন্দেশখালির ১১ জন নির্যাতিত। এদের মধ্যে ৫ জন মহিলা ছিলেন। কিন্তু যারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তাঁরা কি আদৌ নির্যাতিতা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে, সেখানে রেখাকে বলতে শোনা গিয়েছে, ‘আমরা নির্যাতিতা মেয়েরা সন্দেশখালিতে পড়ে রয়েছি। তাহলে আমাদের মুখ হয়ে কারা গিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে, এটা তো জানা প্রয়োজন। ওখানে যারা রাষ্ট্রপতির কাছে গিয়েছে, তাঁরা কি আমাদের কিছু জানিয়েছে।‘ এই ভিডিওতে রেখার পাশে দাঁড়ানো মাম্পি জানিয়েছেন, রাষ্ট্রপতির কাছে সন্দেশখালির কিছু মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা। মাম্পির পাসে দাঁড়ানো আরেক মহিলা জানান, ‘আমরা তো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তাহলে আমাদের ছাড়া কারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছিল।‘ বসিরহাটের বিজেপি প্রার্থীর বক্তব্যকে ঘিরে সন্দেশখালির নির্যাতিতাদের পরিচয় নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে কারা সত্যিই নির্যাতিত, তা নিয়ে।

ভিডিও থেকে মাম্পির কথায় জানা যাচ্ছে, বিজেপি নেতা অনুপ দাসের হাত ধরে রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন ওই সব নির্যাতিতারা। জানা যাচ্ছে, এই অনুপ দাস একটা সময়ে শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার কাছ থেকে ১০ হাজার টাকা করে মাসোহারা নিতেন। অনুপ যে দীর্ঘদিনের বিজেপি কর্মী, তা স্পষ্ট করে দিয়েছেন আরেক বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তবে বিজেপির আরেকটি সূত্র বলছে, অনুপ একটা সময়ে বিজেপি করলেও তাঁকে নাকি দল থেকে বার করে দেওয়া হয়। যদিও নতুন এই ভিডিওটি নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে তৃণমূলকে। সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো জানিয়েছেন, পুরোটাই নাটক ছিল। কখনও রেখা পাত্রকে দিয়ে, কখনও অন্য মহিলাকে দিয়ে বলানো হয়েছে আমরা নির্যাতিত। আসলে বিজেপি সন্দেশখালির মহিলাকে অপমান করেছে।

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

 রাসমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে আজ কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি