গণতন্ত্রকে রক্ষার জন্য রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে পঞ্চম দফা লোকসভা নির্বাচন।  সোমবার  সকাল থেকে তিন জেলার সাত আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। আর এই ২০ মে ২০১১ সালে  প্রথম বার বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  তাই এদিন  টুইট  করে ১৩ বছর আগের কথাই স্মরণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

তিনি লিখেছেন,” ১৩ বছর আগে এই দিনে আমি প্রথম বারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলাম। রাজ্যের উন্নয়নের জন্য একটি পরিবর্তনমূলক যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের জনগণের সেবা করার অঙ্গীকার করেছিলাম। আমার ওপর আস্থা রাখার জন্য মা-মাটি মানুষের কাছে আমি কৃতজ্ঞ। আজ মা-মাটি-মানুষ-দিবসে বাংলার সকল মানুষ আমাদের রাজ্যে গণতন্ত্র বজায় রাখার যে ভূমিকা  পালন করেছেন সেজন্য তাঁদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। “ তবে শুধু বাংলার মুখ্যমন্ত্রীই নয় বারবার ভোট প্রচারে গিয়ে ২০১১ সালের ২০ মের কথা স্মরণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  তিনি বলেন, ‘ ২০ মে ৩৪ বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে প্রথম বার বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন।‘

উল্লেখ্য, সোমবার বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, শ্রীরামপুর ও আরামবাগ আসনে ভোট পরীক্ষার আসরে রয়েছেন ৮০ জন প্রার্থী। ভোটারের সংখ্যা এক কোটি ২৫ লক্ষ ২৩ হাজার ৭০২ জন। মূলত পঞ্চম দফার ভোটেও লড়াই দ্বিমুখী। মূল লড়াই শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির। বাম-কংগ্রেস জোটের প্রার্থীরা ভোট কাটুয়া হিসাবেই আসরে রয়েছেন। তবে সাত আসনে ভোট হলেও গোটা রাজ্যের চোখ ব্যারাকপুর, বনগাঁ ও হুগলি আসনের দিকে।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6