নতুন বছরে তারাপীঠে উপচে পড়া ভিড়, মায়ের ভোগে রয়েছে একাধিক চমক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরের প্রথম দিনেই ভক্তদের ভিড় উপচে পড়ছে তারাপীঠ মন্দিরে। বুধবার সকাল থেকেই নতুন বছর যাতে ভালো কাটুক এই মনস্কামনা নিয়েই  তারা মায়ের কাছে পুজো দিচ্ছেন ভক্তরা। ভিড় সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী । এইদিন তারাপীঠ তো বটেই, সেই সঙ্গে দক্ষিণেশ্বর,  বেলুড়মঠেও প্রচুর মানুষের সমাগম হয়েছে ।  

জানা গিয়েছে বছরের প্রথম দিনে প্রায় ৩০ থেকে ৪০ হাজার ভক্তের সমাগম হয়েছে তারাপীঠ মন্দিরে । মঙ্গলবার রাত থেকেই উপচে পড়ছে ভক্তদের ভিড় । সেই সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে মন্দির চত্বর। এদিন ভোর বেলা মাকে স্নান করিয়ে রাজরাজেশ্বরী বেসে সাজিয়ে মঙ্গল আরতি করা হয়। দিনভর রয়েছে মায়ের তারা মায়ের জন্য বিশেষ আয়োজন। দুপুরে  মাকে ভোগে  নিবেদন করা হবে পাঁচ রকম সবজি, পাঁচ রকম মিষ্টি, খিচুড়ি, পোলাও, সাদা ভাত, মাছের মাথা, শোল মাছ পোড়া এবং কারণ । আর সন্ধ্যে বেলায় নিবেদন করা হবে লুচি, সুজি, মিষ্টি, পায়েস।

এদিন মন্দিরে আসা এক পুণ্যার্থী জানিয়েছেন, ‘আমরা বছরের শুরুর দিনটা মায়ের পুজো দিতে আসি। এই বছর এসে ভালই লাগছে।‘ বলা বাহুল্য,   সারা বছরই নিয়ম অনুযায়ী কমবেশি পুজো হয়ে থাকে তারাপীঠে। কিছুদিন আগেই ছিল কালীপুজো। দীপান্বিতা অমাবস্যায় হয়েছিল শক্তির আরাধনা। সেইসময় তারা মায়ের মন্দিরে ছিল  উপচে পড়া ভিড় ।

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি