রিক্সা চালক থেকে ফুটপাথের হকারদের ভাইফোঁটা দিলেন নিউ বারাকপুর থানার মহিলা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,নিউ ব্যারাকপুর : থানা থেকে বেড়িয়ে সোজা রাস্তায় চলা টোটো ও রিক্সা চালকদের ফোঁটা দিলেন মহিলা পুলিশ কর্মীরা।ফোঁটা নিয়ে অনেকে বললো,জীবনের প্রথম ভাইফোঁটা পেলাম।আমারতো কোন বোন নেই,আজকের দিনটা সারাজীবন মনে থাকবে।ভাইফোঁটার আবেগে ভাসলেন রিক্সাচালক থেকে ফুটপাথের হকাররা।রবিবার দুপুর ১২ টা ৩০ মিনিট। নববারাকপুর থানায়(Newbarrackpore P.S.) অন্যান্য দিনের মতো কর্মব্যস্ত। লোক আসছে। লোক যাচ্ছে। বিভিন্ন প্রয়োজনে। পুলিশ অভিযোগে ডাইরি করছে আবার তদন্তও করছে। তার মাঝে হঠাৎ জ্বলে উঠল প্রদীপ শিখা, বেজে উঠল মাঝে শঙ্খ।

ধূপের সুগন্ধে চন্দন চর্চিত হয়ে থানার অফিসার থেকে কনস্টেবল, সিভিক ভলান্টিয়ার সকলের কপালে মঙ্গল কামনায় ভাইফোঁটা চন্দন তিলকে রাঙিয়ে দিলেন ভগিনী সম মহিলা পুলিশকর্মীরা। আজ অনেক পুলিশ কর্মীকে উর্দি ছেড়ে পাঞ্জাবি পড়তে দেখা গেলো,আর বোন মহিলা পুলিশ কর্মীরা শাড়ি পড়লো।এক অদুরেও থানার পাশে রয়েছে টোটো ও রিক্সা স্ট্যান্ড। সেখানে প্রতিদিন টোটো ও রিক্সা চালকরা দাড়িয়ে থাকেন। পাশেই বসে নিত্যদিনের ছাতুওয়ালা। নিউ বারাকপুর থানার বড় বাবু(IC) ও অন্যান্য অফিসারদের তদারকিতে তাদেরও চন্দন চর্চিত করলেন মহিলা পুলিশ কর্মীরা। মঙ্গল কামনায় বেজে উঠল শ্রী কৃষ্ণের পাঞ্চজন্য। একোন ধর্মযুদ্ধ নয় তবে নববারাকপুরে রচিত হল সম্প্রীতি সৌহার্দের মিলনমেলা। অন্যদিকে,দক্ষিণ ২৪ পরগনার মন্মথপুরে গন ভাইফোঁটা ।

প্রতি বছরের ন্যায় এবছর মন্মথপুর প্রনব মন্দিরের আয়োজনে গণ ভাইফোঁটার আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গনে। এবছর সারা রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে ভাই হীন বোনদের মনে হাসি ফোটাতে ভারত সেবাশ্রম সঙ্ঘের বরেণ্য প্রতিষ্ঠাতা স্বামী প্রনবানন্দজী মহারাজের ১২৯তম গৌরবময় আবির্ভাব বর্ষ উপলক্ষে ১২৯জন ভাইহীন বোন এবং বোনহীন ভাইয়ের উপস্থিতিতে এই মহতি মহোৎসব সুসম্পন্ন হয়। মন্মথপুর প্রনব মন্দিরের এই মহতি অনুষ্ঠান সম্পূর্ণ ভাবে ভাইফোঁটার রীতি নীতি ও সংস্কার মেনে ভাইদের কপালে বোনেরা ফোঁটা দিয়ে তাঁদের মিষ্টি মুখ করায়। সামগ্রীক উপাচার হিসাবে বোনেরা ভাইদের হাতে শ্রীকৃষ্ণ বই তুলে দেয়। অন্যদিকে ভাইয়েরা বোনেদের হাতে নবদূর্গা বই উপহার হিসাবে তুলে দেয়। এই মহতি অনুষ্ঠানে ভাই বোনেদের সাথে তার মা বাবারা ভীষণ খুশি হোন। দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকার বিজননগর গ্রামে অনুষ্টিত হয় এই গন ভাইফোঁটার অনুষ্ঠান।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের