কুকুরের চিৎকারে প্রাণরক্ষা একরত্তির, জমিদারবাড়ির বাগানে সদ্যোজাত উদ্ধারে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: বসিরহাটে জমিদারবাড়ি আমবাগান থেকে সদ্যোজাত শিশু উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। এলাকার কুকুরের ডাকাডাকির জেরেই শিশুটি নজরে আসে সাধারণ মানুষের। বসিরহাট জেলা হাসপাতালে বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে।

সূত্রের খবর, বসিরহাট এলাকার মাটিয়া থানার অন্তর্গত ধান‍্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের সাউ জমিদার বাড়ির আমবাগানে প্রাতঃভ্রমণের জন্য প্রতিদিনই লোক আসে। রবিবার সকালেও বেশ কয়েকজন হাঁটছিলেন ওই এলাকায়। আচমকাই বাগানের নির্দিষ্ট একটি জায়গা থেকে একটি কুকুরের চিৎকার শুনতে পান প্রাতঃভ্রমণকারীরা। প্রথমে বিষয়টিকে এড়িয়ে গেলেও দীর্ঘক্ষণ কুকুরের ডাক শুনে সন্দেহ হয় তাঁদের। কয়েকজন বাগানের ওই অংশে গিয়ে চক্ষুচরকগাছ তাঁদের। তাঁরা দেখতে পান কাপড়ে জড়ানো অবস্থায় পড়ে রয়েছে একটি শিশু। সেটিকে দেখেই চিৎকার করছিল কুকুরটি।

প্রাতঃভ্রমণকারীরাই শিশুটিকে কোলে নিয়ে দেখেন প্রাণ রয়েছে। তাঁরাই খবর দেয় থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মাটিয়া থানার পুলিশ। শিশুটিকে উদ্ধার করে প্রথমে ধান্য়কুড়িয়া গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে স্থানান্তর করা হয়েছে বসিরহাট জেলা হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তার।

পুলিশ সূত্রে খবর, শিশুটির শরীরে একাধিক দাগ রয়েছে। শিশুটির শরীরে কিভাবে দাগ হল চিকিৎসকরা দেখছেন। কিন্তু কারা ওইভাবে শিশুটিকে ফেলে গেল তা জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয় এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে। কুকুরটির জন্য শিশুটির অস্তিত্ব বোঝা গিয়েছে বলে জানিয়েছেন প্রাতঃভ্রমণকারীরা। মনে করা হচ্ছে রাতের অন্ধকারেই শিশুটিকে কাপড়ের মধ্যে মুড়িয়ে রেখে গিয়েছে তার পরিবারের লোকজন। শিশুটির আর কোনো সমস্যা রয়েছে কিনা জানতে হাসপাতালে তাঁর পরীক্ষা করা হচ্ছে।

স্মার্ট ক্লাসরুমে অশ্লীল ভোজপুরী গানের সঙ্গে চটুল নাচ পড়ুয়াদের, তদন্তের নির্দেশ জেলাশাসকের

মন্দারমণিতে যাওয়ার নামে শ্বশুরবাড়িতে গিয়ে ১৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার ‘গুণধর’ জামাই

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

নদিয়া থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকার হেরোইন-নগদ ৫ লক্ষ, পুলিশের অভিযানে গ্রেফতার ১

মদ পান করতে নিষেধ, বৃদ্ধাকে গণধর্ষণ করে খুন করল মদ্যপ যুবকরা

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী

উৎসবের মরশুমে হাওড়া-দিল্লি রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

পুজোর আগেই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত