ঘরে অপেক্ষায় নববধূ, বৌভাতের কেনাকাটা করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারাল যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি : নববধূকে ঘরে রেখে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন কেনাকাটা করতে। কিন্তু বাড়ি ফেরা আর হয়নি। বাড়ি থেকে বেরনোই ছিল, তার শেষ যাত্রা। বৃহস্পতিবারই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বীরভূমের এক তরুণ। কিন্তু ভাগ্যের লিখন কে খণ্ডাবে? নতুন জীবন শুরু করলেও, সেই জীবন আর কাটানো সম্ভব হয়নি। একটা দুর্ঘটনাই কেড়ে নিয়েছে জীবন। বীরভূমের পাইকর থানার বর্ষা পুকুর মোড়ে পথ দুর্ঘটনাই কেড়ে নিয়ে সব স্বপ্ন। বাড়িতেই স্বামীর অপেক্ষায় রয়েছে নববধূ। কিন্তু আর ফিরবে না স্বামী। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

সূত্রের খবর, বৃহস্পতিবারই বিয়ে করেছিলেন বীরভূমের বর্ষাপুকুর গ্রামের বাসিন্দা বাবর শেখ। নতুন বৌ-কে বাড়িতে রেখে বাইকে করে বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন বৌভাতের কেনাকাটা করতে। কিন্তু সেই কেনাকাটাই হল কাল।  রাস্তাতেই ঘটে গেল বিপত্তি। একটি যন্ত্র চালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাবর শেখের বাইকের। সঙ্গে ছিল তাঁর বন্ধুও। বাইক সহ উল্টে গিয়েছিলেন তাঁরা। বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। পাইকর থানার পুলিশ ও এলাকার বাসিন্দারাই দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুজনকেই মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। দুর্ঘটনায় বাবর শেখের পরিচয় জানা গেলেও, তাঁর বন্ধুর সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তার নাম এখনও জানা যায়নি। বাবর শেখের বাইক ও যন্ত্রচালিত ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। ওই যন্ত্রচালিত ভ্যানের ৪ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদেরও স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বৌভাতের আগেই যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই