নিউটাউনের প্রমোদগড়ে গণপ্রহারের শিকার বাংলাদেশি নারী পাচারকারী, গ্রেফতার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,নিউটাউন: বেশ কিছুদিন থেকে উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউন থানা এলাকার গৌরাঙ্গনগর , প্রমোদগড় এবং সুলংগুড়ি এলাকা থেকে নিখোঁজ হচ্ছিল নাবালিকা মেয়েরা। নিউটাউন থানার পুলিশ অফিসারদের পক্ষ থেকে ওইসব এলাকার মানুষজনকে সতর্ক করে দেওয়া হয়েছিল। বহিরাগত কাউকে দেখলে তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।গৌরাঙ্গনগর(Gourannagar), প্রমোদগড় এলাকা থেকে দোলের আগের দিন দুপুরে এক বাংলাদেশি মহিলা পাচারকারীকে আটক করল নিউটাউন থানার(Newtown P.S.) পুলিশ। বিগত কদিন ধরে ওই এলাকায় সন্দেহজনকভাবে বাইক নিয়ে ঘোরাফেরা করছিল সে।

মহিলাদের দেখলে কাজের প্রস্তাব দিত ওই যুবক।এই নিয়ে এলাকাবাসীদের সন্দেহ হয়। তাই তাকে বৃহস্পতিবার একজন মহিলাকে দিয়ে ফোন করিয়ে কাজের জন্য দেখা করতে ডেকে পাঠান স্থানীয় বাসিন্দারা। সেই ফোন পাওয়ার পর মোটরসাইকেল নিয়ে ওই যুবক ওই এলাকায় এলে তাই তাকে আজ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এলাকাবাসীরা ।এরপর তাকে ধরে রেখে তাঁর মোবাইল চেক করলে দেখা যায় সেখানে প্রচুর মহিলাদের ছবি রয়েছে।

তার মোবাইল থেকে নানান অছিলায় মহিলাদের সাথে কথা বলত সে । অভিযুক্তকে এলাকার মানুষ নিউটাউন থানার পুলিশের হাতে তুলে দেয় । তবে তার আগে এলাকার বেশ কিছু মানুষজন তাকে লাইটপোস্টের সঙ্গে বেঁধে মারধর করে।তার বাড়ি বাংলাদেশ(Bangladesh) বলে জানা গেছে। নিউটাউন ,সুলংগুড়ি এলাকায় ভাড়া থাকে বলে জানা গেছে। পুলিশ ওই যুবককে নিউটাউন থানায় নিয়ে গিয়েছে। তার মোবাইল ফোনের তথ্য যাচাই করে দেখা হচ্ছে।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6