নিউটাউনে কেন্দ্র সরকারের ভুয়ো আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণা

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউটাউন: নিজেকে ভুয়ো কেন্দ্র সরকারি আধিকারিক পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে পরিচারিকার কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার সৌরভ কুমার (Sourav Kumar)নামে এক প্রতারক। বাজেয়াপ্ত ধৃতের চারচাকা গাড়ি(গাড়িতে লেখা রয়েছে Government of India) ও উদ্ধার ভুয়ো একাধিক নথি।2022 থেকে যাত্রাগাছিতে সৌরভ কুমারের ফ্ল্যাটে পরিচারিকার কাজ করতেন নিউ টাউন যাত্রাগাছির বাসিন্দা দিপালী মন্ডল। স্বামী তরণ মন্ডলকে(প্রতিবন্ধী) ব্যাংকের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মহিলার কাছ থেকে ধাপে ধাপে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

পরবর্তীতে দীর্ঘদিন হয়ে গেলেও চাকরি না মেলায় টাকা ফেরত চায় অভিযোগকারীণী। এরপরই যাত্রাগাছি ওই মহিলার বাড়িতে গিয়ে প্রাননাশের হুমকি এবং মারধর করা হয় বলে অভিযোগ সৌরভ কুমারের বিরুদ্ধে। এই ঘটনার পর নিউটাউন থানার(Newtown P.S.) দ্বারস্থ হয়ে পরিচারিকা লিখিতভাবে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে নিউটাউন এলাকা থেকে অভিযুক্ত সৌরভ কুমারকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে বাজেয়াপ্ত হয় একটি চার চাকা গাড়ি। গাড়িতে লেখা আছে Government of India।

এছাড়াও উদ্ধার হয় একাধিক ভুয়ো নথি। ধৃতের বিরুদ্ধে প্রতারণা, মারধোর সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে নিউটাউন থানার পুলিশ। অভিযুক্তকে শনিবার বারাসত আদালতে(Barasat Court) পেশ করা হয়। তদন্তের স্বার্থে ধৃত প্রতারককে নিজেদের হেফাজতে চায় পুলিশ। এই চকরে আর কেউ যুক্ত আছে কিনা নিউ টাউন থানার পুলিশ খতিয়ে দেখছে।

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের