ফের নিউটাউনের রাস্তায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল চালক

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউটাউনে ফের পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু বাইক চালকের। আহত বাইকে থাকা এক তরুণী।ঘটনাস্থল মাদারওয়াক্স মিউজিয়াম এর কাছে। গত ৬ এপ্রিল যেখানে দুর্ঘটনা ঘটে তার উল্টো দিকে দুর্ঘটনা ঘটল সোমবার ।পুলিশ সূত্রে খবর ,আকাঙ্খা মোড়ের দিক থেকে বিশ্ববাংলা(Biswabangla) গেটের দিকে একটি বাইক চালিয়ে শ্রীরামপুরের(Sreerampore) বাসিন্দা সায়ন্তন বোস (২৬) ও সঙ্গে এক তরুণী যাচ্ছিলেন । তাদের আগে একটি সাইকেল(Cycle) যাচ্ছিলো। মাদার ওয়াক্স মিউজিয়াম এর আগে সাইকেল পাশ কাটিয়ে যাওয়ার সময় কোনো ভাবে সাইকেলের হ্যান্ডেলের সাথে আটকে গিয়ে পরে যান মোটরসাইকেল চালক। তিন জন ছিটকে পরেন রাস্তায়।

সাইকেল আরোহী ও তরুণী ডিভাইডার এর ওপর পরেন ।আর বাইক চালক রাস্তার ওপর পরে যান। পিছনে থাকা আসা বাস ওই বাইক আরোহীর মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালকের।খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউটাউন ট্রাফিক পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশ । আহত তরুণী ও মৃত বাইক চালককে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বাইক চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত তরুণীর চিকিৎসা চলছে ।

নিউটাউন(Newtown) এলাকায় ক্রমশ দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত প্রশাসন। এদিকে নিউটাউন সংলগ্ন যাত্রাগাছি থেকে জগতপুর পর্যন্ত পথ চলা খালের পাশে রাস্তার দুটিতে মোটরসাইকেলের দৌরাত্ম বেড়ে চলেছে। রাতের দিকে মোটরসাইকেলে একদল যুবক প্রতিনিয়ত রেস প্রতিযোগিতা করছে। নিউ আদর্শ পল্লী ,আদর্শ পল্লী জ্যোতিনগর, যাত্রাগাছি এই সবে এলাকায় রাতে পুলিশের নজরদারি না থাকার দরুন মোটরসাইকেলে বিনা হেল মেটে চলছে দেদার ট্রাফিক নিয়ম ভাঙ্গার খেলা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের