এই মুহূর্তে

নিউটাউনের অভিজাত আবাসনে ডায়রিয়ায় অসুস্থ শতাধিক

নিজস্ব প্রতিনিধি,নিউটাউন: রাজারহাটে নিউ টাউনের শাপূর্জি আবাসনে ডায়রিয়ায় অসুস্থ শতাধিক মানুষ। আবাসনের পানীয় জল থেকেই অসুস্থ হয়েছেন আবাসিকরা এমনই অভিযোগ। আবাসন কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ আবাসিকদের।নিউটাউন(Newtown) শাপূর্জি আবাসনের ই-ব্লকে ভয়াবহ আকার ধারণ করেছে ডায়রিয়ার প্রকোপ। ব্লকের প্রায় প্রতিটি ঘরেই কেউ না কেউ অসুস্থ। শতাধিক মানুষ পানীয় জল খেয়ে আক্রান্ত হওয়ায় গোটা আবাসন চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং স্বচ্ছ পানীয় জলের দাবিতে সোমবার দুপুরে আবাসন কর্তৃপক্ষের ফেসিলিটি ম্যানেজারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান আবাসিকরা।

গত কয়েকদিন ধরেই শাপূর্জি আবাসনের ই-ব্লকের(E- Block) বাসিন্দারা পেটের সমস্যায় ভুগছিলেন। ধীরে ধীরে তা মহামারির আকার ধারণ করে। বাসিন্দাদের অভিযোগ, আবাসন থেকে যে পানীয় জল সরবরাহ করা হচ্ছে, তা অত্যন্ত দূষিত। সেই জল পান করেই ছোট-বড় নির্বিশেষে ব্লকের প্রায় সমস্ত মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যাওয়ায় উদ্বেগের ছায়া নেমে এসেছে এলাকায়।আবাসিকদের দাবি, পানীয় জলের মান নিয়ে তারা বারবার আবাসন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন।

কিন্তু বারংবার বলা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। পরিস্থিতির অবনতি হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা টেকনোসিটি থানায়(Technocity P.S.) লিখিত অভিযোগও দায়ের করেন। বেশ আতঙ্কে আছেন আবাসিকরা। ডায়রিয়ার প্রকোপ আরও বাড়ার অনেকেই ঘরবন্দি।আবাসন ফেসিলিটি ম্যানেজার জানিয়েছেন, আমরা যত তাড়াতাড়ি পারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।সেখানকার আবাসিকদের অভিযোগ গত কয়েকদিন ধরে তারা আবাসন ফেসিলিটি ম্যানেজারকে বারংবার ফোন করেছেন। কিন্তু তিনি ছুটিতে আছেন বলে গোটা পরিস্থিতি থেকে নজর এড়িয়ে গেছেন। সোমবার মিডিয়ার প্রতিনিধিরা সেখানে যাওয়ার পর ছুটে আসেন আবাসন ফেসিলিটি ম্যানেজার। বিক্ষোভের মুখে পড়েন তিনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘‌মৃত্যু পর্যন্ত মমতার পাশে থাকব’‌, ধর্নামঞ্চে আক্রমণ শানালেন জয় গোস্বামী

মহিষাদলে ২ স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, ধরা পরলে গণপ্রহার, উদ্ধার করল পুলিশ

ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

পরিত্যক্ত ট্রাফিক বুথে পড়ে রয়েছে ভবঘুরের নিথর দেহ, চাঞ্চল্য ধূপগুড়িতে

‘‌আমার সিঙ্গুর–নন্দীগ্রামের কথা মনে পড়ে যাচ্ছে’‌, কেন বললেন মুখ্যমন্ত্রী?‌

‘ভুতেদের’ লম্বা লাইন মালদার জেলাশাসক দফতরে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 4 - 1
Goals
Goal By Jamie Maclaren 14' & 24'
Live Score 4 - 1
Match Status
Loading...
Powered by Ei Muhurte