নিউটাউনে উদ্ধার হওয়া ক্ষতবিক্ষত যুবক করুণাময়ীর এইচএসবিসি ব্যাংকের কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি,নিউটাউন: উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউনের যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই নাম পরিচয় পাওয়া গেছে। মৃত যুবকের নাম অভিরূপ ব্যানার্জী। বর্ধমানের ভাঙা কুটি এলাকায় বাড়ি। করুণাময়ীর(Karunamayee) একটি বেসরকারি ব্যাংকের (HSBC ) অফিসে কর্মরত ছিলেন। কর্ম সূত্রে চার মাস ধরে সল্টলেকের নয়াপট্টিতে(Nayapatti) একটি আবাসনে ভাড়া থাকতেন। একাই ভাড়া থাকতেন এখানে। মঙ্গলবার রাত দশটা নাগাদ বাড়ির লোকের সাথে কথা হয় ওই যুবকের।মঙ্গলবার রাত প্রায় এগারোটা নাগাদ খাবার আনতে যাওয়ার জন্য বাইরে বের হন। যেখানে ভাড়া থাকতেন সেখানে খবর পাওয়ার পর ইকো পার্ক থানার পুলিশ, ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ আসে।

রাস্তার সিসিটিভি(CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। নিহত ব্যাংকের কর্মীর ভাড়া থাকা ফ্ল্যাটে ঢুকে বিভিন্ন তথ্য যাচাই করে দিচ্ছে পুলিশ। তার মোবাইল ফোনটি থেকেও অনেক তথ্য জানতে পেরেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর।নিউটাউনে পরিত্যাক্ত বহুতলের নিচে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলে ইকোপার্ক থানা এবং টেকনো সিটি থানার পুলিশ যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধাননগর পুলিশের উচ্চ পদস্থ অফিসাররা।

বুধবার সকালে স্থানীয় সূত্র মারফত ইকোপার্ক থানার পুলিশের কাছে খবর আসে যাত্রাগাছি জৈব হাটের উল্টোদিকে একটি পরিত্যাক্ত বহুতলের নিচে এক যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইকোপার্ক থানা(Eco Park P.S.) এবং টেকনোসিটি থানার(Technocity P.S.) পুলিশ। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। যদিও মৃত যুবকের নাম পরিচয় দুপুর পর্যন্ত পাওয়া যায়নি। বুধবার সন্ধ্যে নাগাদ ওই যুবকের পরিচয় জানা যায়। সে একটি বেসরকারি ব্যাংকের কর্মী ছিলেন। নাম পরিচয় জানার পাশাপাশি যুবকের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে ইকোপার্ক থানার পুলিশের পক্ষ থেকে। মৃত যুবকের কাছে কোনো ডকুমেন্টস পাওয়া যাইনি। পরিত্যাক্ত বহুতলের চারপাশে কোন পাঁচিল নেই। যারজন্য যে কেউ ওই পরিত্যাক্ত বহু তলে ঢুকে পড়ে। মৃতদেহ উদ্ধার ঘিরে প্রশ্ন উঠছে। বাইরে থেকে ওই যুবককে মেরে ফেলে দিয়ে যাওয়া হয়েছে নাকি বহু তল আবাসনের ওপর থেকে পড়ে মৃত্যু সমস্ত কিছু তদন্ত শুরু করে ইকো পার্ক থানার পুলিশ।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক