উত্তরবঙ্গযাত্রীদের জন্য বড় আপডেট, শনিবার রাত ১২টা থেকে বন্ধ ১২ নম্বর জাতীয় সড়ক, জেনে নিন রুট

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার রাতে যদি উত্তরবঙ্গ বা কলকাতার দিকে সড়কপথে যাত্রার পরিকল্পনা থাকে, তাহলে আগে থেকেই সতর্ক থাকা প্রয়োজন। মুর্শিদাবাদ জেলার ওপর দিয়ে যাওয়া ১২ নম্বর জাতীয় সড়কে (NH 12) একটি অংশে কয়েক ঘণ্টার জন্য যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ মার্চ রাত ১২টা থেকে রবিবার ভোর ৪টা পর্যন্ত বেলডাঙা থানার অন্তর্গত এলাকায় জাতীয় সড়ক ১২-এ যানবাহন চলাচল বন্ধ থাকবে। জেলার ভাবতা রেলগেটে রেললাইনের মেরামতির কাজ চলার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই সময়ের মধ্যে ওই অংশ দিয়ে কোনও যানবাহন চলাচল করতে পারবে না। এর ফলে কলকাতা থেকে উত্তরবঙ্গ বা উত্তরবঙ্গ থেকে কলকাতাগামী যাত্রীদের বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে। পুলিশ প্রশাসন ইতিমধ্যেই বাস চলাচলের জন্য বিকল্প রুট নির্ধারণ করে দিয়েছে।

আরও পড়ুন: ৩৫ টাকার লটারিতেই বদলে গেল মুর্শিদাবাদের চা বিক্রেতার জীবন

প্রশাসনের নির্দেশ অনুযায়ী, ফরাক্কা থেকে কলকাতাগামী বাসগুলো ভাকুড়ি মোড় থেকে হরিহরপাড়া হয়ে আমতলা ঘুরে বড়ুয়া মোড় দিয়ে পুনরায় জাতীয় সড়কে উঠবে। অন্যদিকে কৃষ্ণনগর থেকে ফরাক্কাগামী বাসগুলো বারুয়া মোড় থেকে আমতলা ও হরিহরপাড়া হয়ে ভাকুড়ি মোড়ের মাধ্যমে চলাচল করবে। যাত্রীদের কোনও ধরনের অসুবিধা হলে প্রশাসনের হেল্পলাইন নম্বর ৮১৪৫৫৮১৯৫৭ অথবা জেলা কন্ট্রোল রুমের নম্বর ০৩৪৮২-২৫০৫১১-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। তাই যাত্রার আগে এই নির্দেশিকা মাথায় রেখে পরিকল্পনা করাই যাত্রীদের জন্য সুবিধাজনক হবে।

পর পুরুষের সঙ্গে দেখতে পেয়েই খাপ্পা, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে বেল্ট খুলে পেটালেন স্বামী

বুড়ো হয়ে যাচ্ছেন সলমান! মাথায় সূচ ফুটিয়ে চুলের চিকিৎসা করাচ্ছেন ভাইজান

ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা পুলিশ

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

বাংলায় ফের নাশকতার ছক! আগ্নেয়াস্ত্র-তাজা কার্তুজ-সহ সিঙ্গুরে গ্রেফতার ১

অর্জুন সিংয়ের নামে জাল নথি তৈরির অভিযোগ, ইছাপুরে গ্রেফতার ২

কাবেরি নদীর জলবণ্টন ইস্যুতে কর্নাটকে বাতিল বিজয়ের ‘জন নয়গান’-এর শো

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের