জোড়া বিস্ফোরণের ঘটনায় এনআইএ, নির্দেশ হাই কোর্টের

২০১৯ সালের ২৯ আগস্ট ও ২০ সেপ্টেম্বর দুটি বিস্ফোরণ হয়। দুই বছর পেরিয়ে চলতি বছর তদন্তভার গেল জাতীয় তদন্তকারী সংস্থার হাতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৯ সালে বীরভূমে বিস্ফোরণ হয়েছিল দুটি। এই দুটি বিস্ফোরণ কাণ্ডের তদন্তভার গেল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর- হাতে। কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) নির্দেশে এদিন এনআইএ (NIA) পায় তদন্তের দায়িত্ব। বৃহস্পতিবার আদালতের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি নির্দেশ দেন দুটি মামলার সমস্ত নথি এনআইএ-র হাতে তুলে দেওয়ার। ২০১৯ সালের ২৯ আগস্ট ও ২০ সেপ্টেম্বর দুটি বিস্ফোরণ হয়। দুই বছর পেরিয়ে চলতি বছর তদন্তভার গেল জাতীয় তদন্তকারী সংস্থার হাতে।

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন। প্রসঙ্গত, ২০১৯ সালের ২৯ আগস্ট সদাইপুর থানার রেঙ্গুন গ্রামে বিস্ফোরণ হয়। অভিযোগ, গ্রামের বাসিন্দা হাইতুন্নেসা খাতুনের গোয়ালঘর বিপর্যস্ত হয়। ওই বছরের ২০ সেপ্টেম্বর বীরভূমের লোকপুর থানার গাংপুর গ্রামে বিস্ফোরণ হয়। গ্রামের বাসিন্দা বাবলু মণ্ডলের বাড়ির টিনের চাল উড়ে যাওয়ার অভিযোগ। এই দুই মামলার তদন্ত করছিল সিআইডি (CID)। এবার তদন্তভার পেল এনআইএ। রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থাকে সব্রকম ভাবে সাহায্য করার জন্য। এদিনের রায়ে আদলতের বিচারপতিরা বলেন, রাজ্যের তদন্তকারী সংস্থার থেকে এনআইএ-র ক্ষমতা বেশি। তাই এই সিদ্ধান্ত নেওয়া হল।

জানা গিয়েছে, হাই কোর্টের ডিভিশন বেঞ্চের এই নির্দেশ পাওয়ার পরেই এনআইএ যায় ভবানী ভবনে। আরও জানা গিয়েছে, একজন এনআইএ প্রতিনিধি এদিন ভবানী ভবন যান। এই বিষয়ে তথ্য চেয়ে ডিআইজি সিআইডির সঙ্গে দেখা করেন জাতীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধি। জানতে চাওয়া হয়, কবে ফাইল হস্তান্তরিত করা হবে।

মুখে দিলেই মিলিয়ে যাবে! নামমাত্র উপকরণে ঝটপট তৈরি করুন সুস্বাদু কালাকাঁদ

সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

সকাল থেকেই অ্যাকশনে ইডি, কলকাতা, পুরুলিয়া-সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি

অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের

লেকটাউন থেকে উদ্ধার ৪ কেজি সোনার বিস্কুট, গ্রেফতার দুই যুবক

ভারী বৃষ্টির জের, জল ছাড়া শুরু ডিভিসি’র, বন্যার আশঙ্কা একাধিক জেলায়

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

উল্টোরথে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

জলপথে রাজ্যে ঢুকে অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, গ্রেফতার ৪

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫

দাম এক হলেও পারফরম্যান্সে বিশাল ফারাক, Realme C100x নাকি Redmi15A,কোনটা কিনবেন?