সুতির নিমতিতাতে রেল অবরোধ চলে দীর্ঘক্ষণ, লাঠিচার্জ করে অবরোধ তুলল আর পি এফ

Share:

নিজস্ব প্রতিনিধি সুতি: মুর্শিদাবাদ জেলার সুতিতে নিমতিতা রেলগেটে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে সোমবার বিকেল থেকে দীর্ঘক্ষণ ট্রেন লাইন অবরোধ চলে।৩ ঘন্টার বেশি সময় ধরে ট্রেন লাইন অবরোধ করে বিক্ষোভ দেখান। নিমতিতা স্টেশনে(Nimtita Station) দাড়িয়ে থাকে সাহেবগঞ্জ কাটুয়া লোকাল, এবং অপর লাইনে আউটারে দাড়িয়ে যায় আজিমগঞ্জ মালদা লোকাল ট্রেন। সমস্যয় পড়েন একাধিক ট্রেন যাত্রীরা। রাতের অন্ধকার নামায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের একাধিক যাত্রীরা। জিআরপি পুলিশ ঘটনাস্থলে গেলেও সেভাবে হস্তক্ষেপ করে না বলে অভিযোগ। এরপর আরপিএফ-  এর(RPF) আধিকারিকরা বারংবার গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চালান। কিন্তু বিক্ষোভকারীরা অবরোধ হটাতে নারাজ ছিল। অবশেষে ঘটনাস্থলে পৌছায় রেলের আধিকারিকরা। পৌছয় রেল পুলিশ। বারং বার বলার পরেও অবরোধ না তোলার কথা বলেন অবরোধকারীরা।

অবশেষে আরপিএফের প্রচেষ্টায় লাঠিচার্জ করেওঠে অবরোধ। এর দরুন নিমতিতা স্টেশনে উত্তেজনা সৃষ্টি হয়। আরপিএফ জওয়ানরা লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশকে লক্ষ্য করে ব্যাপকভাবে ইট পাটকেল ছোড়া হয়। ট্রেন লক্ষ্য করেও পাথর ছোড়া হয়। আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনে আটকে থাকা যাত্রীরা। সোমবার রাতে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলে ওই শাখায় ট্রেন চলাচল শুরু হয়। প্রথমে আটকে থাকা দুটি ট্রেনকে আরপিএফ জওয়ানরা সেখান থেকে নিয়ে যায়। ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত বিল লোকসভা ও রাজ্যসভায় ভোটাভুটিতে ইতিমধ্যেই পাস হয়ে গিয়েছে।

এদিকে সেই বিল বাতিলের দাবিতে বিচ্ছিন্নতাবাদী কিছু শক্তির মদতে সুতি এলাকায় নিমতিতা স্টেশনে সোমবার বড় ধরনের গোলমাল পাকানোর ছক কষে ষড়যন্ত্রকারীরা। কিন্তু আর পি এফ এর হস্তক্ষেপে তা ভেস্তে যায়। বিভিন্ন স্টেশনে মঙ্গলবার থেকে এই ধরনের বিক্ষোভ ঠেকাতে আরপিএফ জওয়ানদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে কোন আন্দোলন রেল দফতর বরদাস্ত করবে না বলে জানিয়ে দিয়েছে। এই ঘটনার দরুণ উত্তেজনা সৃষ্টি হলেও আরপিএফ ও জিআরপি পুলিশ অফিসাররা ধৈর্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সূত্রে খবর, বিক্ষোভকারীরা যখন নিমতিতা স্টেশনে অবরোধ শুরু করেন সেই সময়ে বারহারোয়া -আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন ওই স্টেশনে দাঁড়িয়েছিল। বিক্ষোভের জেরে সাহেবগঞ্জ- কাটোয়া লোকাল ,আজিমগঞ্জ -মালদা লোকাল সহ একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। নিমতিতা স্টেশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে দূরপাল্লার ট্রেনগুলোও বিভিন্ন স্টেশনে প্রায় তিন ঘন্টা ধরে আটকে থাকে।পুলিশ সূত্রের খবর, রাত আটটার পর থেকে রেল এবং আরপিএফের আধিকারিকেরা নিমতিতা স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথাবার্তা শুরু করেন। অভিযোগ সেই সময় কয়েকজন রেললাইন থেকে পাথর তুলে পুলিশ এবং আরপিএফের কর্মীদের দিকে ছুড়তে শুরু করে।যদিও পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ার আগে পুলিশ প্রশাসন বিক্ষোভকারীদেরকে বোঝাতে সমর্থ হয় এবং ধীরে ধীরে রেললাইনের থেকে সরে যায় উত্তেজিত জনতা। রাত সাড়ে আটটার পর বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকা দূরপাল্লার ট্রেনগুলো একে একে ছাড়তে শুরু করেছে বলে রেল এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে।

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে