মায়ের কাছে মোবাইল চেয়ে না পেয়ে অভিমানে আত্মঘাতী নবমশ্রেণির ছাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, মাথাভাঙা : মায়ের কাছে মোবাইল ফোন চেয়েছিল নবম শ্রেণির ছাত্রী। কিন্তু মা ফোন না দিয়ে ঘরের কাজ করতে বলেছিলেন। সেই অভিমানে আত্মঘাতী হল নবম শ্রেণির ছাত্রী দীপালি নমদাস। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের মাথাভাঙার ১ নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বুড়াবুড়ি ময়নাতলী এলাকায়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় দোকান থেকে ফিরেছিল দীপালি। বাড়িতে ফিরে দেখে মা রান্না করছেন। সেই সময় মায়ের কাছে মোবাইল দেখতে চায় সে। কিন্তু মা মোবাইল না দিয়ে অন্য কিছু কাজ করতে বলেন। তারপরেই মায়ের ওপর অভিমান করে সে। নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় নাবালিকা। অভিমান থেকে এতবড় সিদ্ধান্ত নেবে কেউ ভাবতেও পারেনি। নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। পরিবারের লোকজন দেখতে পেয়েই তাঁকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মাথাভাঙা হাসপাতালে। সেখানে তাকে দেখে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙা থানার পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। বাড়ির মেয়ের এইভাবে চলে যাওয়া কোনওভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। মোবাইল না পেয়ে কেন আত্মহননের পথ বেছে নিল সেটাই প্রশ্ন। শোকের ছায়া গোটা এলাকায়।

উল্লেখ্য, কয়েকদিন আগে এই একই ঘটনা ঘটেছিল কলকাতার হরিদেবপুরে। সেখানেও মায়ের কাছে ফোন চেয়েছিল ছাত্রী। কিন্তু ফোন না দিয়ে পড়তে বসতে বলেছিলেন মা। তারপরেই বাড়ি ফাঁকা পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় মাধ্যমিকের ছাত্রী। সেই ঘটনা এবার কোচবিহারের মাথাভাঙায়।

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

‘দেশবিরোধী স্লোগান লিখলেই কড়া ব্যবস্থা নেবে পুলিশ’, যাদবপুরে দাঁড়িয়ে হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক পড়ুয়া

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!