বারাসতের দু’জনের দেহে শনাক্ত নিপা ভাইরাস, সতর্ক থাকার পরামর্শ মুখ্যসচিবের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে দু’জনের নিপা ভাইরাস আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী জানিয়েছেন আক্রান্ত দুজনের বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসতে (Barasat)। সোমবার সকালে রাজ্য সরকারের তরফে ওই দুই আক্রান্তের ওপর নজরদারি করতে টিম পাঠানো হয়েছে। যে এলাকায় আক্রান্তদের বাড়ি, সেই এলাকায় নজরদারি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর নিজে মনিটরিং করছেন গোটা বিষয়টি। রাজ্যের মুখ্য সচিব আরো বলেন এই ভাইরাস বাদুড় (Bat) থেকেই আসে।

তাই বাদুর যা খায় সেগুলোর বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। মুখ্য সচিব জানিয়েছেন এ বিষয়ে জনচেতনা বাড়াতে বিশেষ হেল্পলাইন (Help Line) খোলা হয়েছে। সংশ্লিষ্ট নম্বরগুলি হল ০৩৩২৩৩০১৮০ ও ৯৮৭৪৭০ ৮৮৫৮। এই বিষয়ে ইতিমধ্যে কন্ট্রাক্ট ট্রেসিং এর কাজ শুরু হয়েছে। ওই দুই আক্রান্ত পূর্ব বর্ধমানে গিয়েছিলেন। দুজন নার্সের এই রোগ ধরা পড়েছে। গোটা পরিস্থিতির ওপর গুরুত্ব দিয়ে নজরদারি চালানো হচ্ছে। বাদুড় যা খায় তার থেকে সাধারণ মানুষকে সাবধান থাকার পরামর্শ মুখ্যসচিব (CS) নন্দিনী চক্রবর্তীর।

সাধারণ মানুষের মধ্যে এই ধরনের ভাইরাস আটকানোর জন্য সচেতনতার প্রয়োজন। তার জন্য রাজ্য সরকার প্রচার পর্ব আরো জোরদার করছে। যাতে সাধারণ মানুষ এই ভাইরাসে আক্রান্ত না হয়।কিভাবে বাদুর থেকে সাবধান থাকতে হবে? কি কি সাবধানতা অবলম্বন করতে হবে ?এই রোগের লক্ষণ কি কি এবং এই ভাইরাসে আক্রান্ত হলে তৎক্ষণাৎ কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সবটাই প্রচারের মধ্যে আনা হচ্ছে।

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ভারত মণ্ডপমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম