টানা ৭ ঘন্টা জেরার পরে ছাড়া পেলেন বিধায়ক নির্মল ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর:৭ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। সিবিআই এর দীর্ঘ জেরার মুখোমুখি হওয়ার পর সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের পানিহাটির বিধায়ক বলেন,আরজি করের ঘটনার দিন সকালে আমি যায়নি। গিয়েছি সাড়ে তিনটার সময়।এলাকার ব্রিলিয়ান্ট ছাত্রীর এই করুন পরিণতির খবর পেয়ে এলাকার বিধায়ক হিসাবে নৈতিক দায়িত্ব পালনে গিয়েছিলাম।কারো নির্দেশে নয়।

সেদিন সন্দীপ ঘোষের সঙ্গে কোনো কথা হয়নি। কোনো প্রশ্নই ওঠে না কথা বলার। আমি বলছি we want justice।আমি বিচার চাই। সিবিআই জেরার পর সেই সিবিআই দফতরের সামনে দাড়িয়ে we want justice তৃণমূল বিধায়কের মুখে। মুখে নয়, বাস্তবে বিচার পাক, তাই চাই। নির্মল ঘোষ জানান,সিবিআই ডাকলে আবার আসবো। যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।এদিকে, আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ- খুন কাণ্ডের তদন্তে এবার সিবিআই(CBI) স্ক্যানারে  তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ(MLA Nirmal Ghosh)। সোমবার সকালে তিনি হাজিরা দেন সিজিও কমপ্লেক্সে(CGO Complex)। আরজি কর কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে এদিন তাঁকে তলব করা হয়।

বলা বাহুল্য, রবিবার এই কাণ্ডে তলব করা হয় সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে ও জুনিয়র ডাক্তার সৌরভ পালকে। আর এবার সিবিআই নজরে পানিহাটির তৃণমূল বিধায়ক।গত ৯ অগস্ট তরুণী চিকিৎসককের দেহ উদ্ধার হয়েছিল আরজি করের সেমিনার হল থেকে। সূত্রের খবর, সেদিন হাসপাতালে গিয়েছিলেন  তৃণমূল বিধায়ক। ওই দিন তাঁকে হাসপাতালের মর্গের আশেপাশে ও শ্মশানে দেখা গিয়েছিল।  তাই আরজি কর কাণ্ডের ঘটনায় নির্মল ঘোষ কতটা যুক্ত রয়েছে তা জানতে সোমবার তলব করা হয়।হাজিরা প্রসঙ্গে এদিন তৃণমূল বিধায়ক বলেন, ‘ আরজি করের(RGKar) মূল অপরাধীকে ধরতে সিপি-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা এসেছেন।

 বিচার সুনিশ্চিত করার জন্য আমাদের তরফ থেকে যা করার করছি।‘  ইতিমধ্যেই আরজি কর কাণ্ডের ঘটনার জন্য সিবিআইইয়েরে হাতে  গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ  এবং টালা থানার ওসি(OC) অভিজিৎ মণ্ডল। তারা দুজনেই রয়েছেন জেল হেফাজতে। এই আবহে এবার পানিহাটির তৃণমূল বিধায়ককে তলব করল সিবিআই। আর তিনি সেখানে উপস্থিত হয়ে জানালেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি খুব কম এই ধরনের নৃশংস হত্যাকান্ড দেখেছেন।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!