মেডিক্যাল কলেজে পা দিতেই ‘চোর-চোর’ স্লোগান! পড়ুয়াদের তুমুল বিক্ষোভে এলাকা ছাড়লেন তৃণমূল বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ঘিরে চরম অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষোভের মুখে পড়ে বক্তব্য অসমাপ্ত রেখেই অনুষ্ঠানস্থল ছাড়তে বাধ্য হলেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের শাসক দলের চিকিৎসক সংগঠনের নেতা নির্মল মাজি। কলেজ চত্বরে তার উপস্থিতি ঘিরে ছাত্রদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভ উগরে পড়ে। ওঠে ‘চোর’ ‘চোর ‘, ‘গো ব্যাক’ সহ একাধিক স্লোগান।

সূত্রের খবর, এদিন সকাল দশটা নাগাদ নির্মল মাজি কলেজে পৌঁছন। গেটেই তাঁর উপস্থিতি টের পেতেই একদল পড়ুয়া স্লোগান দিতে শুরু করেন। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর তিনি অডিটোরিয়ামে প্রবেশ করে মঞ্চে উঠতেই বিক্ষোভ আরও তীব্র হয়। উচ্চস্বরে স্লোগান চলতে থাকে, যার জেরে তাঁর বক্তব্য শোনা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বিক্ষোভকারীরা তাঁকে মঞ্চ থেকে নামিয়ে গেটের বাইরে বের করে দেন বলে অভিযোগ। বাধ্য হয়ে বক্তব্য শেষ না করেই কলেজ ছাড়েন নির্মল মাজি।

আরও পড়ুন: সিঙ্গুরের সভা থেকে আবেগঘন স্মৃতিচারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

তবে এটা কোন নতুন ঘটনা নয়, আগেও একাধিকবার কলকাতা মেডিক্যাল কলেজে এসে ছাত্রদের বিক্ষোভের মুখে পড়েছেন তিনি।এক সময় তিনি এই কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। সেই সময় থেকেই ছাত্রদের সঙ্গে তাঁর সম্পর্ক তিক্ত হয়ে ওঠে বলে অভিযোগ। পড়ুয়াদের একাংশের দাবি, পরীক্ষার সময় নম্বর কেটে নেওয়া নির্দেশ দেওয়া, ফেল করিয়ে দেওয়ার হুমকি আতঙ্ক তৈরি হয়েছিল। সেই কারণেই বারবার প্রতিবাদের মুখে পড়তে হয়েছে তাঁকে। এমনকি এক সময় কলেজের হোস্টেলেও ঢুকতে পারেননি তিনি।

এদিনের বিক্ষোভে অংশ নেওয়া পড়ুয়ারা বলেন, আমরা নির্মল মাঝিকে স্বাগত জানাতে পারছি না। “গো ব্যাক, গো ব্যাক”। কারও মুখে শোনা যায়, “নির্মল মাজি হায় হায়, ধিক্কার।” প্রতিষ্ঠা দিবসের মতো একটি অনুষ্ঠানে এমন ঘটনা যে পরের চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার পর রাজনৈতিক মহলেও নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

স্ত্রী-খুনে গ্রেফতার, থানায় ফেরার পথে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার মৃত্যু রামানুজের

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের

গণেশ চতুর্থীতে সারপ্রাইজ, মুক্তি পেল ‘রামায়ণ’-এর প্রথম গান, অরিজিৎ-শ্রেয়ার কণ্ঠে ভক্তির সুর

পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা

মৃতপ্রায় জলঙ্গীর প্রাণ ফেরাতে সাইকেলে চেপে কৃষ্ণনগর থেকে দিল্লির পথে দুই প্রবীণ

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের