সিঙ্গুরের সভা থেকে আবেগঘন স্মৃতিচারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রীর পরই সিঙ্গুরে সভা করতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সিঙ্গুরের সভা মঞ্চে আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলো রাজনৈতিক মহল। নিজের লেখা কবিতা আবৃত্তি করে অতীতের স্মৃতি, আন্দোলনে দিন এবং সাম্প্রতিক ঘটনাবলীর কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে বারবার ফিরে গেলেন সিঙ্গুর আন্দোলনের সময়কার দিনগুলোতে।

মুখ্যমন্ত্রী বলেন, দেব ইতিমধ্যেই নানা কথা বলেছেন। তিনি নিজেও বক্তব্য ও রচনা তুলে ধরেছেন তবে আদালতের মামলা, জটিলতা এবং বিরোধিতার প্রসঙ্গের মধ্যেই এগোতে হয়েছে। এরপর সবাই উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সাম্প্রতিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি। বিশেষ করে এসআইআর আতঙ্কে যারা প্রাণ হারিয়েছেন তাঁদের  পরিবারগুলির পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি অজিত পাওয়ারের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন। বুধবার বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানান মমতা।

আরও পড়ুন: ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাসের জন্য মমতাকে ধন্যবাদ দেবের, আর কী বললেন সাংসদ?

সিঙ্গুর আন্দোলনে স্মৃতিচারণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই সময়ে সাধারণ মানুষ কীভাবে পাশে দাঁড়িয়ে ছিলেন। কেউ চিড়ে নিয়ে এসেছিলেন, কেউ নাড়ু। এই ছোট ছোট সহানুভূতিই ছিল তাঁর লড়াইয়ের প্রেরণা। তিনি জানান, সিঙ্গুর আন্দোলনের সময় মৃত্যুকে পায়ের ভৃত্য করে ২৬ দিন অনশন করেছিলেন তিনি। যাঁরা তখন পাশে ছিলেন আজও তাঁর শক্তির উৎস তাঁরা। উন্নয়নের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, সিঙ্গুরের পাশেই ফুরফুরা শরিফ, সেখানে যেমন উন্নয়ন হয়েছে। তেমনি তারকনাথ মন্দির, জয়রামবাটি সহ বিভিন্ন এলাকায় পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। রেললাইন তৈরির কথা উল্লেখ করেন তিনি। যদিও উদ্বোধন অন্যরা করছে বলে কটাক্ষ করেন।

সবশেষে নিজের লেখা কবিতা ‘উপহাস ‘ এবং ‘আতঙ্ক ‘ আবৃত্তি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এত মানুষের মৃত্যুর যন্ত্রণা তিনি সহ্য করতে পারছেন না, সেই বেদনাই কবিতার ভাষা হয়ে বেরিয়ে এসেছে।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি