নিশীথের পরিবারে ভাঙন,তৃণমূলে যোগ দিলেন মন্ত্রীর দুই দাদা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিশীথ প্রামাণিকের পরিবারে দেখা গেল ভাঙন। এবার উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন  গুহের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন নিশীথের দুজন তুতো দাদা।আর সেই দুজন তুতো দাদা হলেন- সুনীল বর্মণ ও জগদীশ বর্মণ।  তাঁরা দুজনেই  দিনহাটা পুটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। তাদের এই যোগদানের পর সুনীল বর্মণ জানিয়েছেন, ‘বিজেপি আমাদের গুরুত্ব দেননি। সেই কারণেই আমরা তৃণমূলে যোগদান করেছি। যে দল আমাদের গুরুত্ব দেবে আমরা সেই দলেই  যোগদান করব।‘ পাশাপাশি নিশীথের পরিবারের দুজন সদস্য তৃণমূলে যোগদান করা নিয়ে উদয়ন বলেন,’ যারা আমাদের ঘর ভাঙার হুমকি দিয়েছিল, এখন তাঁর নিজের ঘরেই ভাঙন ধরেছে।‘

প্রসঙ্গত, কিছু দিন আগেই নিশীথ প্রামাণিক বলেছিলেন,’ভোটগুড়িতে তৃণমূল করার কোন লোক নেই। তাই প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি বেশ কয়েকজন লোককে খুঁজে দেব।‘ আর নিশীথের এই বক্তব্যের পরেই ভোটগুড়িতে তাঁর পরিবারের দুজন সদস্য তৃণমূলে যোগদান করলেন। আর তা নিয়ে চাপে পড়েছে গেরুয়া শিবির।

উল্লেখ্য, গত ৩০ শে ডিসেম্বর ভেটাগুড়িতে পাঁচ মাস ধরে বন্ধ থাকা তৃণমূলের দুটি পার্টি অফিস   পুনরায় খুলে যায়। আর তাতেই বোমা বাজির মধ্যে পড়েন উদয়নরা। তারপর থেকেই ভেটাগুড়িতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। তবে এদিন তৃণমূলে তুতো দাদা যোগদান নিয়ে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেননি নিশীথ প্রামাণিক।

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজ রাতে ভুল করেও চাঁদের দিকে তাকাবেন না, যা ঘটবে শুনলে চমকে যাবেন

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!