মামুদপুর এসএসকে স্কুলে মাত্র একজন শিক্ষিকা, আগামী জানুয়ারিতে অবসর নেবেন,তারপর…..

Share:

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ :একমাত্র শিক্ষিকার কিছুদিন বাদেই অবসর, তারপরই কি তাহলে স্কুল বন্ধ হয়ে যাবে? এই আশঙ্কায় ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকরা।হিঙ্গলগঞ্জের ২০ নম্বর মামুদপুর এলাকার ঘটনা ।এখানে ২০০৩ সালে স্থাপিত হয় এসএসকে স্কুল(SSC School) ।যার পুরো নাম ২০ নম্বর নিত্যানন্দ এসএসকে স্কুল(Nityananda SSC School)।একসময় এই স্কুলে তিনজন শিক্ষক-শিক্ষিকা ছিল এবং প্রচুর ছাত্র-ছাত্রী ছিল। এরপর একজন শিক্ষিকার বদলি হয়ে যায় । তার কয়েক বছর বাদে অর্থাৎ এ বছরের এপ্রিল মাসে আর একজন শিক্ষিকার পথ দুর্ঘটনায় মৃত্যু হয় । বাকি থাকে একজন শিক্ষিকা । সেই একজন শিক্ষিকাই স্কুলের পঠন-পাঠন চালিয়ে যাচ্ছেন ।

এই স্কুলে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্লাস হয় । ছাত্র-ছাত্রীর সংখ্যা শিক্ষকের অভাবে কমতে কমতে এখন ৩৫ থেকে ৪০ – এ এসে দাঁড়িয়েছে। কিন্তু এই স্কুলটা বন্ধ হয়ে গেলে এখন যারা এই স্কুলে পড়ে সেই সব ছাত্র-ছাত্রীরা পড়বে মহাবিপদে ।কারণ এই স্কুল বন্ধ হলে ছাত্র-ছাত্রীদের অন্য স্কুলে যেতে হলে যেতে হবে তিন থেকে চার কিলোমিটার দূরে। যেটা বাচ্চাদের পক্ষে খুবই কষ্টদায়ক ।কিন্তু এই স্কুলে শেষ সম্বল যে শিক্ষিকা তার ২০২৬ সালের জানুয়ারি মাসে ৩১ তারিখে অবসর ।

এই শিক্ষিকা অবসর নিলে এই স্কুলে আর কোন শিক্ষিকা থাকবে না । ফলে বন্ধ হয়ে যাবি স্কুল । সমস্যায় পড়বে ছাত্রছাত্রীরা এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা ।তাই স্কুলের শিক্ষিকা সহ অভিভাবকদের দাবি অবিলম্বে এই স্কুলে শিক্ষক কিংবা শিক্ষিকা নিয়োগ করা হোক । যাতে স্কুলটা বন্ধ না হয় । ভবিষ্যৎ অন্ধকারের দিকে না যায় ৩৫ জন পড়ুয়ার।

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে