দুর্গাপুর ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের হয়ে দাঁড়ালেন না কোনও আইনজীবী

Share:

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর:ধর্ষণ কাণ্ডে অভিযুক্তের পক্ষে দাঁড়ালেন না কোনও আইনজীবী ।অভিযুক্ত সহপাঠীর পক্ষে দাঁড়াতে বাধ্য লিগ্যাল এইড সেলের আইনজীবী।দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ধর্ষণ কাণ্ডে মঙ্গলবার দুপুর তিনটের সময় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হল দুর্গাপুর মহকুমা আদালতে।নির্যাতিতার সহপাঠী ও অভিযুক্ত ওয়াসিফ আলিকে(Wasif Ali) এদিন আদালতে তোলা হয়।কিন্তু আদালতে দেখা যায় অভিযুক্তের পক্ষে কোনও আইনজীবী (Lawyer)দাঁড়াননি।আইনজীবীদের এই অবস্থানের কারণে আদালতে সাময়িক জটিলতা তৈরি হয়।তবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ধারায় নির্দেশ অনুযায়ী, ভারতীয় সংবিধানের আর্টিকেল ২২(১) এবং ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতার ৪১ডি ধারায় অভিযুক্তের আইনি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সাব-ডিভিশনাল লিগ্যাল এইড সেলের আইনজীবী পূজা কুড়মি অভিযুক্তের পক্ষে দাঁড়াতে পারেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে ।দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার হয়েছিল নির্যাতিতা তরুণীর বন্ধু ওয়াসেফ আলি। বুধবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে(Durgapur Court) পেশ করা হয়।

ওয়াসিফ আলিকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।দুর্গাপুরে গণধর্ষণে গ্রেফতার করা হয়েছে নির্যাতিতার বন্ধু ওয়াসিফ আলি। তার বিরুদ্ধে অভিযোগ, বন্ধুর দায়িত্ব সে পালন করেনি। তরুণী তাঁকে বিশ্বাস করে বেরিয়েছিলেন, কিন্তু ওয়াসিফ বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। মোবাইল ফোন সঙ্গে থাকা সত্ত্বেও সে কাউকে ফোন করে ঘটনার খবর জানায়নি, কারও কাছ থেকে সাহায্য পর্যন্ত চায়নি। তাই দুর্গাপুরকাণ্ডে প্রথম থেকেই তার ভূমিকা ছিল সন্দেহজনক। বারবার নানা রকম বক্তব্য বলে বিভ্রান্ত করার চেষ্টা করেছে সে পুলিশকে। বারবার তার বক্তব্যের মধ্যে অসামঞ্জস্যতা লক্ষ্য করেছেন পুলিশ আধিকারিকরা। এই বার বার বয়ান বদলই সন্দেহের জালে জড়িয়েছিল তাকে।

প্রথমে ওয়াসিফকে আটক করা হয়। তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয়। ধর্ষণ ও ধর্ষণ পরবর্তী দেড় ঘণ্টা সে কোথায় ছিল, তাঁর গতিবিধি কী ছিল এ নিয়ে সন্দিহান ছিলেন পুলিশকর্মীরা। অবশেষে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় তাঁকে। ওয়াসেফ আলির বাড়ি মালদার কালিয়াচক গ্রামে। জানা গিয়েছে গ্রামে বিশেষ যাতায়াত ছিল না ওয়াসেফের। খুব কম সে গ্রামে যেতো। গেলেও পাড়ায় খুব একটা মিশত না। তিন ভাই বোনের মধ্যে ওয়াসেফ ছিল মেধাবী। তাই ডাক্তারি পড়ার চিন্তাভাবনা। ওয়াসেফের বিরুদ্ধে  ছিনতাই, জোর করে আটকে রাখা ও ধর্ষণের ধারায় মামলা দায়ের হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ