Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘নির্দিষ্ট সময় ছিল না, যখন ইচ্ছে হত, পড়তে বসতাম’, মাধ্যমিকে ষষ্ঠ হুগলির সোহিনী

হুগলির পাড়াম্বুয়া জগদ্ধাত্রী হাইস্কুলের ছাত্রী সে। ভবিষ্যতে ডাক্তার হতে চায় সে। ইতিমধ্যেই নিট(NEET)-র প্রস্তুতি নিতে শুরু করেছে সোহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হয়েছে ২০২৬-এর মাধ্যমিকের ফলাফল। মেধা তালিকা জুড়ে শুধুই জেলার জয়জয়কার। কৃতি দের তালিকায় নেই কলকাতার। প্রথম দশে রয়েছেন ১৩১ জন পড়ুয়া। এদের মধ্যে অনেকেই সরকারি স্কুলে পড়াশোনা করেছে। যদিও বর্তমানে সরকারি স্কুলে সন্তানদের পড়ানো থেকে মুখ ফেরাচ্ছেন বাবা-মায়ে রা। সন্তানদের বেসরকারি স্কুলেই পড়াতে আগ্রহী তাঁরা। প্রতি বছর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক ফলাফল দেখলে বোঝা যায়, সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীরাও পড়াশোনায় ইংরেজি মিডিয়াম স্কুলের ছাত্র ছাত্রীদের থেকে কোনও অংশে কম নয়। এই সরকারি স্কুলে পড়েই মাধ্যমিকের ফলাফলে তাক লাগাচ্ছে মেধাবী পড়ুয়ারা। এবারের মাধ্যমিকের প্রথম দশ কৃতিদের মধ্যে রয়েছেন সোহিনী কোলে।

এ বছর মাধ্যমিকে ষষ্ঠ স্থান অর্জন করেছে সে। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২। হুগলির পাড়াম্বুয়া জগদ্ধাত্রী হাইস্কুলের ছাত্রী সে। ভবিষ্যতে ডাক্তার হতে চায় সে। ইতিমধ্যেই নিট(NEET)-র প্রস্তুতি নিতে শুরু করেছে সোহিনী। সোহিনীর বাবা-মা মেয়ের সরকারি স্কুলে পড়া নিয়েই আশাবাদী ছিল। মাধ্যমিকের এই দুর্দান্ত রেজাল্টের পেছনে কীর্তি কী, কেমন লাগছে তাঁর এমন ফলাফলে? এই বিষয়ে সোহিনী জানিয়েছে, এই রেজাল্ট অপ্রত্যাশিত ছিল তাঁর। কোনও রুটিন মেনে পড়াশোনা করেনি। যখন মনে হত, পড়তে বসত। র‌্যাঙ্ক করবে, সেটাও ভাবেনি। তবে ভালো রেজাল্টের আশা ছিল। তবে আরও ভাল করে পড়লে আরও ভাল হত। এই সাফল্যে স্কুলের অনেক সাহায্য পেয়েছে সে। টিউশনের শিক্ষকরা অনেক সাহায্য করেছেন। এরপর সোহিনী স্কুলের অঙ্কের শিক্ষক সোহিনীর বাবা। আর তাঁর মা পদার্থ বিজ্ঞানের শিক্ষিকা। অর্থাৎ সোহিনীর বাবা-মা দুজনে সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা হলেও মেয়েকে কখনও বেসরকারি স্কুলে পড়ানোর কথা ভাবেননি। মেয়ের এমন রেজাল্টে খুবই আনন্দিত সোহিনীর বাবা। মেয়ে অনেক পরিশ্রম করেছে বলে জানান তিনি।

তবে মেয়েকে সরকারি স্কুলে পড়ানো নিয়ে সোহিনীর বাবা বলেছেন, তাঁর মতে সরকারি স্কুল খারাপ নয়, আবার ইংরেজি মাধ্যম যে খারাপ, তাও নয়। বাংলা মিডিয়ামে সিলেবাস যথেষ্ট ভাল, তাই ঠিকঠাকভাবে পড়াশোনা করলে অবশ্যই সাফল্য পাওয়া যাবে। বাংলা মিডিয়ামের শিক্ষকদের দক্ষতা অনেক। সোহিনীর মাও একই কথা বলেছেন। তবে মাধ্যমিকের মেধা তালিকায় ষষ্ঠস্থান অর্জন কারী আরও কৃতিরা হলেন, আদৃত গোস্বামী, রহড়া রামকৃষ্ণ মিশন, উত্তর ২৪ পরগনার অদ্রিত গোস্বামী , দক্ষিণ ২৪ পরগনার বিদিশা হালদার , পশ্চিম মেদিনীপুরের শঙ্খদীপ মান্না, পূর্ব মেদিনীপুরের অর্ণব বর্মন, অগ্নিপ্রভ নন্দ, বাঁকুড়ার অগ্নিক মাল, সপ্তাশ্ব চট্টোপাধ্যায় , পূর্ব বর্ধমানের সৌমাল্য চন্দ্র, হুগলির অর্জয়িতা চক্রবর্তী, রৌনক মিত্র।

ভোটে জিতেই জনসেবা, হাসপাতাল পরিদর্শনে বিজেপি জনপ্রতিনিধি, কী বললেন?

শপথের জন্য পার্ক স্ট্রীট ,রেড রোড, ধর্মতলা চত্বর জুড়ে লাগানো হচ্ছে ৭০০ মাইক

শুভেন্দুর আপ্ত–সহায়ক খুনে নয়া মোড়, কথোপকথন চলত হোয়াটসঅ্যাপে, নেপথ্যে কারা?‌

Instagram-এ প্রিয়জনের সঙ্গে গোপন চ্যাট করছেন? আজ থেকেই সাবধান!

মাধ্যমিকে ৬৯০ নম্বর প্রাপ্ত রাজ্যের সম্ভাব্য অষ্টম প্রজ্ঞার লক্ষ্য এবার নিটে সাফল্য

মালাবদলের পর বিয়ের আসর থেকে হঠাৎ উধাও কনে , হতবাক আত্মীয়রা!

‘টলিউডকে রাজনীতিমুক্ত করব’, আশ্বাস যাদবপুরের জয়ী বিজেপি প্রার্থী শর্বরীর

‘ভালো লাগে না একটানা পড়াশোনা করতে’, কোন ম্যাজিকে মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার মৈনাক?

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘নির্দিষ্ট সময় ছিল না, যখন ইচ্ছে হত, পড়তে বসতাম’, মাধ্যমিকে ষষ্ঠ হুগলির সোহিনী

হোয়াটসঅ্যাপে সমর্থন চেয়ে বিতর্কে বিজয়! টিভিকে-কে ‘অহংকারী’ বলল ভিসিকে

বলরামপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত এক শিশু ও আহত বহু যাত্রী