চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুখবর! বিধিনিষেধ থাকছে না মদ বিক্রিতে, খোলা থাকবে পানশালাও

নিজস্ব প্রতিনিধি: সুরাপ্রেমীদের জন্য সুখবর। একাধিক বিষয়ে বিধিনিষেধ জারি হলেও খোলা থাকবে মদের দোকান। ৫০ শতাংশ গ্রাহক-সহ খোলা রাখা যাবে পানশালাও। গত কয়েকদিন ধরেই রাজ্যে ক্রমাগত উর্ধ্বমুখী করোনা সংক্রমণ। সক্রিয় রোগীর সংখ্যাও বাড়ছে, সেই সঙ্গে পজিটিভিটি রেটও। সঙ্গে দোসর হয়েছে ওমিক্রন সংক্রমণ। এই পরিস্থিতিতেও বর্ষশেষের দিন ও বর্ষবরণে সাধারণ মানুষের উৎসাহ ও উদ্দিপণা দেখে আঁতকে উঠেছিল স্বাস্থ্য মহল। চিকিৎসকরা আশঙ্কা করছিলেন ফের বাড়বে করোনা সংক্রমণ। তাঁদের আশঙ্কা সত্যি করে বিগত এক সপ্তাহে ১০ গুণ বেড়েছে করোনা সংক্রমণ। যা দেখে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন কড়া বিধিনিষেধের পথে হাঁটতে পারেন তিনি।

রবিবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়ে দিলেন একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। স্কুল-কলেজ ফের বন্ধ রাখা হয়েছে। সোমবার থেকে বন্ধ সুইমিং পুল, পার্লার, জিম, স্পা, পার্ক, চিড়িয়াখানা। পাশাপাশি বাড়ানো হয়েছে রাত্রিকালীন বিধিনিষেধের সময়সীমা। এবার রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধ জারি থাকবে। তবে মদের দোকান সম্পর্কে আলাদা করে কিছু বলা হয়নি। বরং নির্দেশিকায় বলা হয়েছে রেস্তোরাঁ–পানশালা (বার) খোলা থাকবে। তবে ৫০ শতাংশ লোকজন নিয়ে খোলা রাখা যাবে। ফলে মদের দোকানগুলি খোলা রাখতে কোনও সমস্যা নেই।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ