দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নোয়াপাড়া থানার পিছনে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল এলাকা

নিজস্ব প্রতিনিধি নোয়াপাড়া: দ্বিতীয় দফা ভোটের আগেই নোয়াপাড়ায় ভয়াবহ বিস্ফোরণ। নোয়াপাড়া থানার পাশেই ‘বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল এলাকা, ছিটকে পড়ল বোমার স্প্লিন্টার।শনিবার বেলাতে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে নোয়াপাড়া থানা(Noapara P.S.) চত্বর। থানার পিছনে বসবাসকারী স্থানীয়দের অভিযোগ, থানার ভেতর দিক থেকেই বোমা বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলিতে। বাসিন্দাদের দাবি, বিস্ফোরণের পর বেশ কিছু স্প্লিন্টার ছিটকে তাদের বাড়ির ছাদ ও উঠোনে এসে পড়ে।

ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। হঠাৎ এই ঘটনায় ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন সাধারণ মানুষ।স্থানীয়রা আরও জানান, বিষয়টি থানায় জানানো হলেও তাৎক্ষণিকভাবে কোনও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাদের অভিযোগ। এলাকার মানুষের অভিযোগ নোয়াপাড়া থানার পাঁচিলের মধ্যেই এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এলাকার মানুষ থানায় গেলে থানার অফিসাররা জানান সরকারি জায়গায় কি করে বোমা বিস্ফোরণ হল তা জানতে বোমা বিশেষজ্ঞরা ঘটনাস্থলে আসছেন।

কিন্তু স্থানীয় বাসিন্দাদের কাছে সেভাবে পুলিশ কোন মুখ খোলেনি। এর থেকেই স্থানীয় বাসিন্দাদের অনুমান ওই নোয়াপাড়া থানার পাঁচিলের মধ্যে কোথাও বোমার রাখা ছিল অত্যন্ত তাপপ্রবাহতে তা ফেটে গিয়েছে। পুরো এলাকায় বিস্ফোরণের(Explosion) পর ধোঁয়ায় ডেকে গিয়েছিল একাধিক প্রিন্টার পাথরকুচি সব ছিটকে আশেপাশের বাড়িতে এসে পড়ে। ছোট ছোট ছেলে মেয়েরা সেখানে খেলাধুলা করছিল। তারাও তো হতে পারতো ।অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছে। নির্বাচনের আগে এই বিস্ফোরণের ঘটনায় তাই আতঙ্ক ছড়িয়ে পড়েছে নোয়াপাড়া এলাকায়।

Published by:

Share Link:

More Releted News:

‘ভোটের দিন বহিরাগতদের রুখতে হবে’, দলীয় কর্মীদের কড়া নির্দেশ মমতার

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

চুঁচুড়া হাসপাতালে তীব্র জল সঙ্কট, পরিস্থিতি খতিয়ে দেখতে মুখোমুখি বিজেপি প্রার্থী ও বিদায়ী বিধায়ক

প্রথম দফার নির্বাচনে গরমে অসুস্থ হয়ে বমি, রাজ্যে ফের মৃত্যু BLO-র

‘‌২৯ তারিখ ডবল সেঞ্চুরি হবে’‌, বসিরহাট থেকে আত্মপ্রত্যয়ী জবাব অভিষেকের

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ