ভোটার তালিকায় ‘প্রবাসী ভারতীয়’, নাম উঠল নোবেলজয়ী অর্থনীতিবিদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এসআইআর-এর চূড়ান্ত তালিকায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন -এর নাম অন্তর্ভুক্ত হয়েছে। তবে তালিকায় তাকে ‘প্রবাসী ভারতীয়’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। এর আগে এসআইআর প্রক্রিয়া ঘিরে একটি শুনানি নোটিশ তার বাড়িতে পৌঁছে দেয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তা নিয়ে রাজনৈতিক ও বুদ্ধিজীবী মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

পরবর্তীতে বিষয়টি স্পষ্ট করতে নির্বাচন কমিশনের আধিকারিকরা শান্তিনিকেতনে তার বাসভবন ‘প্রতীচী’-তে যান এবং সেখানেই শুনানির প্রক্রিয়া সম্পন্ন করেন। সূত্রের খবর, ওই সময় আধিকারিকদের হাতে একাধিক গুরুত্বপূর্ণ নথি তুলে দেওয়া হয়। তার মধ্যে ছিল ২০০২ সালের ভোটার তালিকার কপি, অমর্ত্য সেনের পাসপোর্ট, আধার কার্ড এবং তাঁর মা প্রয়াত অমিতা সেনের মৃত্যুর শংসাপত্র। সমস্ত নথি যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ছিল পরিবার।

এসআইআর-এর চূড়ান্ত তালিকায় তার নাম থাকবে কি না, তা নিয়ে ‘প্রতীচী’-র সদস্য ও আত্মীয়দের মধ্যে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছিল। কারণ, বিষয়টি শুধু প্রশাসনিক নয়, সামাজিক ও প্রতীকী গুরুত্বও বহন করছিল। অবশেষে প্রকাশিত চূড়ান্ত তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় পরিবার ও ঘনিষ্ঠ মহলে স্বস্তির সুর শোনা গেছে। যদিও তাকে ‘প্রবাসী ভারতীয়’ হিসেবে উল্লেখ করা নিয়ে বিতর্ক পুরোপুরি থামেনি, তবু নাম অন্তর্ভুক্ত হওয়াকে বড় স্বস্তি হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক