নোদাখালিতে মহিলাকে ধর্ষণ ও খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নোদাখালি: দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানার অন্তর্গত বিদিরা এলাকায় এক মহিলাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক নাবালক সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন স্থানীয় বিজেপি নেতা।স্থানীয় বাসিন্দা ও পরিবারের অভিযোগ, শনিবার সন্ধ্যা নাগাদ ওই মহিলা বাড়ি থেকে বেরিয়ে দোকানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাঁকেপরিচিত কেউ ডেকে নিয়ে যায়। এরপর মহিলাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, মহিলার বাড়ির ঢিল ছোড়া দূরত্বে একটি বাগান থেকে অর্ধনগ্ন অবস্থায় মহিলার দেহ উদ্ধার হয়েছে এবং গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় এক বাসিন্দা নোদাখালি থানায়(Nodakhali P.S.) খবর দিলে পুলিশ পৌঁছে রক্তাক্ত অবস্থায় মহিলার দেহ উদ্ধার করে মুচিশা গ্রামীণ হাসপাতালে (Mucisa Helath Center)নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। একটি বাগানের ভিতর থেকে মহিলার দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধর্ষণ করে খুন নাকি অন্য কোন ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই বাগান সংলগ্ন একটি বাড়ি সিল করেছে পুলিশ।

পাশাপাশি একজনকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে নোদাখালি থানার পুলিশ।ওই গৃহবধূর মেয়ে অভিযোগ করেন , তাঁর মাকে পরিচিত কাউকে দিয়ে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর মারধর করা হয়েছে এবং যে বাগানে তার মায়ের মৃতদেহ পাওয়া গিয়েছে, সেই বাগানের ভেতরে থাকা একটি বাড়ির ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে নিচে। তবে তার মায়ের  সঙ্গে কারোর শত্রুতা ছিল না বলে মেয়ের দাবি। এই নৃশংস খুনের ঘটনায় যারা যুক্ত তাদের ফাঁসি হোক। রাজ্যে নারীদের নিরাপত্তা কোথায় তা নিয়ে প্রশ্ন তোলেন নিহত গৃহবধুর মেয়ে।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?