উত্তর ২৪ পরগনায় ৩ মাইক্রো অবজারভারকে বরখাস্ত করল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি:নির্বাচন কমিশন নিযুক্ত জেলা নির্বাচনী তালিকা পর্যবেক্ষকদের রিপোর্টের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে তিনজন মাইক্রো পর্যবেক্ষককে বরখাস্ত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক। উত্তর ২৪ পরগনা জেলায়(North 24 Paraganas District) এই ঘটনা ঘটেছে।জানা গিয়েছে, নির্বাচনী তালিকা মাইক্রো পর্যবেক্ষকরা (ইআরএমওএস) নির্বাচন কমিশনের কাছে প্রতিনিয়োগে থাকায় তাঁদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার কথা। কিন্তু বরখাস্ত হওয়া তিন পর্যবেক্ষক তাঁদের কাজ অন্যের হাতে তুলে দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

মুখ্য নির্বাচনী আধিকারিকের(CEO) দফতর থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, নির্বাচনী তালিকা মাইক্রো পর্যবেক্ষকদের তাঁদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। কাজ আউটসোর্স করা বা অন্য কাউকে দায়িত্ব দেওয়া যাবে না। এই নিয়ম ভাঙলে তার পরিণতি ভোগ করতে হবে।নির্বাচন কমিশনের নিয়োগ করা পর্যবেক্ষকরা নির্বাচনী তালিকা তৈরি ও ডাটা ইনপুট করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের দায়িত্ব নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা। এই ধরনের অনিয়মে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন দফতর। এদিকে,৪ জন নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিল নবান্ন।

ময়নার ২ জন ERO এবং ২ জন AERO দের বিরুদ্ধে FIR করল রাজ্য।একই ভাবে বারুইপুরের পূর্ব ২ জন ERO এবং AERO দের বিরুদ্ধে FIR করল রাজ্য।মঙ্গলবার বিকেল ৫:৩০ ডেডলাইন দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন।তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন তাঁদের পাশে থাকবে সরকার।চাকরিচ্যুত কেউ হবেন না। কমিশন কাউকে ডিমোশন করলে তাঁদের প্রমোশন করবে রাজ্য বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার