গঙ্গায় স্নান করতে গিয়ে মর্মান্তিক ঘটনা, ৩ বন্ধুর সামনেই তলিয়ে গেল নবম শ্রেণির ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হুগলির চুঁচুড়ার জোড়া ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হল এক কিশোর। প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়ে যায় সে। বহু চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ কিশোরের নাম মানিক দেবনাথ (১৪)। সে ব্যান্ডেলের নলডাঙা এলাকার বাসিন্দা এবং ব্যান্ডেল বিদ্যামন্দির হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র। শুক্রবার সকালে সে তার দুই বন্ধুর সঙ্গে গঙ্গায় স্নান করতে চুঁচুড়ার জোড়া ঘাটে আসে। তিন বন্ধু মিলে ঘাটে স্নান করছিল। সেই সময় হঠাৎ গঙ্গায় বান বা জোয়ারের প্রবল স্রোত এসে পড়ে। দুই বন্ধু তৎক্ষণাৎ ঘাটের দিকে সরে এলেও মানিক স্রোতের টানে ভেসে যায়। মুহূর্তের মধ্যেই তাকে জলের তলায় তলিয়ে যেতে দেখা যায়।

ঘটনা বুঝতে পেরে বাকি দুই বন্ধু আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে ঘাটে বসে থাকা কয়েকজন স্থানীয় যুবক ছুটে আসেন। অমিত দাস নামে এক যুবক জানান, “আমরা ঘাটে বসে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে দৌড়ে যাই। তখন দেখি একটি ছেলে স্রোতে ভেসে যাচ্ছে। দূর থেকে শুধু তার মাথা দেখা যাচ্ছিল। আমরা গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু স্রোেত খুব বেশি থাকায় তাকে উদ্ধার করা যায়নি।” ঘটনার খবর পেয়ে দ্রুত চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও সেখানে যান। স্পিড বোেট নামিয়ে গঙ্গায় তল্লাশি অভিযান শুরু করা হয়। এখনও পর্যন্ত কিশোরের কোনও সন্ধান মেলেনি। এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক