১২২ এজেন্সি ব্ল্যাকলিস্ট, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর নিয়ে বিস্ফোরক দাবি নিশীথের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরবঙ্গ উন্নয়ন দফতর নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক। বৃহস্পতিবার বিধানসভায় দফতরের  বাজেট সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে তিনি দাবি করেন, আগের সরকারের আমলে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। সেই সময়ের একাধিক অনিয়মের তদন্তে ইতিমধ্যেই ১২২টি এজেন্সিকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে। পাশাপাশি বহু সংস্থাকে শোকজ নোটিস পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী স্পষ্ট জানান, বর্তমান সরকার কোনও ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। দুর্নীতিতে জড়িত ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তাঁর দাবি, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দুর্নীতিগ্রস্তদের কোনও জায়গা থাকবে না। একই সঙ্গে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণাও করেন নিশীথ প্রামাণিক। তিনি জানান, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মোট ১০০টি পর্যটন তথ্যকেন্দ্র গড়ে তোলা হবে। সেখানে পর্যটকদের জন্য ফুড প্লাজা, হোমস্টে-সহ প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা থাকবে। এছাড়া একাধিক স্থানে ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন ল্যান্ড পোর্ট তৈরির পরিকল্পনাও রয়েছে। প্রত্যেক জেলায় একটি করে আধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মাণের কথাও ঘোষণা করেন তিনি। পার্বত্য এলাকায় যানজট কমাতে বিদেশের আদলে হাইড্রলিক কার পার্কিং ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তাঁর দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে পর্যটকদের সুবিধা যেমন বাড়বে, তেমনই পাহাড়ি শহরগুলিতে যানবাহনের চাপও কমবে।

আরও পড়ুনঃ ‘মাদক মামলায় ফাঁসিয়ে জীবন শেষ করে দেব ‘, ধৃত পড়ুয়াকে হুমকি পুলিশ অফিসারের

পাশাপাশি উত্তরবঙ্গে সিনেমা ও ওয়েব সিরিজের শুটিং সহজ করতে ‘সিঙ্গল উইন্ডো সলিউশন’ চালু করা হবে, যাতে প্রয়োজনীয় অনুমতি এক জায়গা থেকেই পাওয়া যায়। বাজেট প্রসঙ্গেও আগের সরকারের সমালোচনা করেন নিশীথ প্রামাণিক। তাঁর অভিযোগ, অতীতে উত্তরবঙ্গ উন্নয়নের জন্য বরাদ্দ অর্থের এক-তৃতীয়াংশেরও বেশি খরচ করা হত না। তবে বর্তমান সরকার বরাদ্দ হওয়া প্রতিটি টাকা উন্নয়নমূলক কাজে ব্যয় করবে বলেই বিধানসভায় আশ্বাস দেন তিনি।

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

নিট প্রশ্নপত্র ফাঁসের মূলচক্রীকে ক্লিনচিট দিল সিবিআই

জাতীয় সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডিজিটাল রেশন কার্ড, চাঞ্চল্য শান্তিপুরে

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘শিক্ষার্থীদের প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার রয়েছে’, ককরোচদের আন্দোলন নিয়ে মুখ খুললেন বরুণ

হাসিনার সঙ্গে গোপন টেলিফোন বার্তা ফাঁস, তারেক রহমানের চাপে শুক্রে ইস্তফা দিচ্ছেন রাষ্ট্রপতি

দিল্লি পুলিশের ‘বর্বরতা’র প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

‘যন্তর মন্তরের আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?