আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আজ উত্তরবঙ্গে দুর্যোগের ভ্রুকুটি, ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকবে এবং একাধিক জেলায় বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে। তাপমাত্রায় খুব বড় পরিবর্তন না হলেও সামান্য ওঠানামা লক্ষ্য করা যাবে। পাহাড়ি এলাকায় কুয়াশার দাপটও বজায় থাকবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচ বিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর সঙ্গে বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও রবিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: বঙ্গে ১৪ জেলায় বজ্রপাতের সর্তকতা সহ বৃষ্টির পূর্বাভাস জারি

আজ সকালে শিলিগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং এলাকায় মেঘলা আকাশ রয়েছে। এই তিন জায়গাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়িতে তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ে তা নেমে ১২ ডিগ্রি এবং কালিম্পংয়ে প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে।

অন্যদিকে জলপাইগুড়ি জেলায় আজ আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার রয়েছে এবং আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টায় সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৩.০১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.০৫ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ডুয়ার্স অঞ্চলেও আপাতত বৃষ্টির দেখা নেই, আকাশ মোটামুটি পরিষ্কার। সেখানে গত এক দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুরদুয়ার জেলায় সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহার জেলাতেও আকাশ আংশিক মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রির আশেপাশে রয়েছে। এদিকে ইসলামপুর ও গঙ্গারামপুর এলাকায়ও আকাশ আংশিক মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। বালুরঘাট শহরে ভোর থেকে মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিও দেখা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

টানা বৃষ্টি ভয়ঙ্কর অবস্থা, কোচবিহারের ভেঙে পড়ে এক অস্থায়ী সেতু

ফের ধেয়ে আসছে কালবৈশাখী, সঙ্গী শিলাবৃষ্টিও, সতর্ক করল হাওয়া অফিস

হিংসা রুখতে ৮ দফা দাওয়াই, সব থানাকে একগুচ্ছ নির্দেশিকা কলকাতা পুলিশ কমিশনারের

‘২২৬টির বেশি আসন পেয়ে সরকার গড়ব আমরাই’ দৃপ্ত কণ্ঠে ঘোষণা মমতার

১ মে কম চলবে কলকাতা মেট্রো, পরিষেবা শুরু–শেষের সূচি জেনে নিন

ভোট মিটতেই বেহালার পর্ণশ্রীতে দুই ভাইকে মারধরের অভিযোগ, গ্রেফতার একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ