রাতভর টানা বৃষ্টিতে আবারও ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে বিচ্ছিন্ন মিরিক

রাতভর টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ। ফুঁসছে বালাসন নদী। যার কোপে কয়েকমাসের ব্যবধানে আবারও ভেসে গেল দুধিয়ার হিউমপাইপের সেতু।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতভর টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ। ফুঁসছে বালাসন নদী। যার কোপে কয়েকমাসের ব্যবধানে আবারও ভেসে গেল দুধিয়ার হিউমপাইপের সেতু। সড়কপথে বিচ্ছিন্ন মিরিক। আপাতত বেইলি ব্রিজ ধরে ছোট যাতায়াতের জন্যে গাড়িগুলিকে অনুমতি দেওয়া হয়েছে। বড় গাড়িগুলির চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে আবারও ধস নামার আশাঙ্কা রয়েছে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। গত জুলাইয়ে টানা বৃষ্টির কারণে মহানন্দার ফুলবাড়ি ব্যারেজের গেট খুলে দেওয়া হয়েছিল। যার ফলে বালাসনের জলস্তর অস্বাভাবিক মাত্রায় বেড়ে গিয়েছিল।

তখনই প্রবল জলের স্রোতের কারণে ভেসে গিয়েছিল অস্থায়ী দুধিয়া সেতু। নিরাপত্তার খাতিরে বন্ধ করে দেওয়া হয় শিলিগুড়ি থেকে মিরিকের যোগাযোগ পথ। যদিও যুদ্ধকালীন তৎপরতায় সেতু মেরামতির কাজ শুরু করা হয়। আর যাতায়াতের সুবিধার জন্যে বেইলি ব্রিজ তৈরি করে দেয় সেনারা। এর দেড় মাস কাটতে না কাটতে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। গতকাল থেকে মুষলধারে বৃষ্টিতে ডুবেছে উত্তরবঙ্গের একাধিক জায়গা। সেই কারণেই আবার বালাসনের জলস্তর বেড়ে গিয়েছে। যার ফলে ফের ভেসে গিয়েছে দুধিয়ার অস্থায়ী হিউমপাইপের সেতু।

তাই দার্জিলিঙের সঙ্গে মিরিকের যোগাযোগ পথ আবারও বন্ধ করা হয়েছে। আবহাওয়া অফিসের দেওয়া খবর অনুসারে, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ সংলগ্ন এলাকা থেকে নিম্নচাপ সরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। পাশাপাশি হরিয়ানা থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এটি ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। যার প্রভাবে একাধিা জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আজ, শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। তবে সোমবার থেকে কমবে বৃষ্টি। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

গোমাংস রান্না করায় ভাড়াটের উপরে চড়াও, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুত মালকিন

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা

কঙ্গোতে ভয়াবহতা! ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়াল সাত হাজার, মৃত্যু ৩,০০০ জনের

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে তাড়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত-ও

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

এটিএম থেকে টাকা তুলে প্রতারণা! কলকাতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার দিল্লি পুলিশের

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের