দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিড ডে মিলে ড্রাই ফুড নয়, রান্না করা খাবার বাধ্যতামূলক! পাঠাতে হবে ছবিও

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিম এশিয়ার অস্থির যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের এলপিজি গ্যাস সরবরাহ ব্যবস্থায়। এর জেরে সাধারণ মানুষের ঘরে গ্যাস সিলিন্ডার পৌঁছনো নিয়ে সমস্যা তৈরি হলেও, স্কুলগুলিতে মিড ডে মিল পরিষেবায় প্রশাসন আলাদা কড়াকড়ি আরোপ করেছে। কলকাতা-সহ একাধিক জেলার প্রধান শিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্কল ইন্সপেক্টররা নির্দেশ দিয়েছেন, কোনও অবস্থাতেই পড়ুয়াদের শুকনো খাবার দেওয়া যাবে না। রান্না করা খাবারই পরিবেশন করতে হবে। প্রয়োজনে খিচুড়ি দেওয়া যেতে পারে। পাশাপাশি, মিড ডে মিল সরবরাহকারী সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, রান্না করা খাবার বিতরণের ছবি তুলে পাঠাতে হবে, যাতে বিষয়টি নিশ্চিত করা যায়।যুদ্ধ পরিস্থিতির আগে দেশে প্রতিদিন প্রায় ৫৫ লক্ষ গ্যাস সিলিন্ডার বুকিং হতো এবং সরবরাহ থাকত প্রায় ৫০ লক্ষের কাছাকাছি। কিন্তু সাম্প্রতিক অস্থিরতার জেরে বুকিং হঠাৎই বেড়ে যায়। যদিও এখন সেই চাপ কিছুটা কমেছে। সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার প্রায় ৮৮ লক্ষ ৮০ হাজার বুকিং হলেও শনিবার তা নেমে আসে ৭৭ লক্ষে এবং রবিবার আরও কমে ৭০ লক্ষে দাঁড়ায়। অনলাইনে বুকিংয়ের প্রবণতাও বেড়েছে।

অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটার ফেডারেশনের মতে, একদিকে বুকিং বেড়েছে দেড় থেকে দু’গুণ, অন্যদিকে সরবরাহ কমেছে প্রায় ৩০ শতাংশ। ফলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে উঠেছে। কেন্দ্রীয় স্তরে বাণিজ্যিক সিলিন্ডার সরবরাহ হঠাৎ কমে যাওয়ায় হোটেল, রেস্তোরাঁ ও শিল্প সংস্থাগুলি বাধ্য হয়ে গৃহস্থালির সিলিন্ডারের উপর নির্ভর করতে শুরু করে। এতে বাজারে ঘরোয়া গ্যাসের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, একাধিক সংযোগ থাকা পরিবার থেকে অতিরিক্ত সিলিন্ডার বেশি দামে কিনে নিচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি। ফলে সাধারণ গ্রাহকদের সমস্যা আরও বেড়েছে। বর্তমানে বাণিজ্যিক সিলিন্ডার সরবরাহ সীমিত থাকায় এই চাপ পুরোপুরি কমেনি। এই পরিস্থিতিতে রাজ্য সরকার কেন্দ্রের নীতির তীব্র সমালোচনা করেছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, কৃত্রিম সঙ্কট তৈরি করে সাধারণ মানুষকে সমস্যায় ফেলা হচ্ছে। তাঁর দাবি, গ্যাসের কোনও প্রকৃত ঘাটতি নেই, বরং সঠিক ব্যবস্থাপনার অভাবেই এই সমস্যা তৈরি হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

বলাগড়ের বিজেপি প্রার্থীর নাম কী?‌ ভুল পরিচয় দিয়ে খোরাক অমিত শাহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ