শুধু নয় মতুয়া বা সংখ্যালঘুরা, বিজেপির আধার বাতিলে টার্গেট রাজবংশীরাও

২৪’র নির্বাচনের প্রাক্কালে আধার বাতিলের ঘটনা রাজবংশী ভোট ব্যাঙ্ককে তৃণমূলমুখী করে তুলছে দ্রুত। আর তা দেখে মাথায় হাত পড়েছে পদ্মনেতাদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক আধজন নয়। রাজ্যের হাজার হাজার মানুষের কাছে আসছে আধার বাতিলের(Aadhar Card De-Activation) চিঠি। সেই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) তোপের মুখে পড়েছে কেন্দ্রের সরকার ও বিজেপি(BJP)। প্রথম দিকে সামনে এসেছিল যাদের কাছে আধার কার্ড বাতিলের চিঠি আসছে তাঁদের বেশিরভাগই হয় মতুয়া নাহয় সংখ্যালঘু। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই তালিকায় নাম ঢুকে গিয়েছে উত্তরবঙ্গের(North Bengal) জেলাগুলিতে বসবাস করা রাজবংশীদের(Rajbangshi) নামও। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায় বসবাসকারী রাজবংশীদের কাছেও আসছে আধার বাতিলের চিঠি। আর তার জেরে কেন্দ্র সরকার ও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ যে শুধু বাড়ছে তাই নয়, কার্যত গণরোষ দেখা দিচ্ছে এই জেলাগুলিতে। একই সঙ্গে ২৪’র নির্বাচনের(General Election 2024) প্রাক্কালে এই ঘটনা রাজবংশী ভোট ব্যাঙ্ককে বিজেপির দিক থেকে তৃণমূলমুখীও করে তুলছে দ্রুত। আর তা দেখে মাথায় হাত পড়েছে পদ্মনেতাদের।

উত্তরকন্যা সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের ৪ জেলার খুব কম করেও ৪৫০০জনের কাছে এসেছে আধার বাতিলের চিঠি। এর মধ্যে অর্ধেক রাজবংশী সম্প্রদায়ের। বাকিরা সংখ্যালঘু ও মতুয়া। চিঠি পাওয়ার পর থেকে এই সব মানুষেরা রীতিমত উদ্বেগে রয়েছেন। বঙ্গ বিজেপির নেতারা এই ঘটনাকে কেউ তৃণমূলের চক্রান্ত ও কেউ ট্যেকনিক্যাল ফল্ট বলে চিহ্নিত করছেন। কিন্তু তাতে চিঁড়ে ভিজছে না। বরঞ্চ পদ্মশিবিরের বিরুদ্ধে ক্ষোভ গণরোষের আকার নিচ্ছে। কেননা এই রাজবংশীও ভোট ব্যাঙ্কে ভর দিয়ে বিজেপি উনিশের লোকসভা নির্বাচনে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জয়ের মুখ দেখেছিল। একুশের ভোটেও কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় রাজবংশী ভোট বিজেপির ঝুলিতেই গিয়েছিল। কিন্তু জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায় রাজবংশী ভোট কিছুটা হলেও ফিরে পেয়েছে তৃণমূল। গত বছর হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনের সময়েও দেখা গিয়েছে রাজবংশী ভোট বিজেপি অপেক্ষা তৃণমূলের(TMC) ঝুলিতেই বেশি করে গিয়েছে। আর তার জেরেই উত্তরবঙ্গের কোনও জেলা পরিষদ দখল করতে পারেনি বিজেপি।

রাজবংশীদের ধারনা, ২৪’র ভোটে যে মিথ্যা প্রতিশ্রুতি, পৃথক কামতাপুর রাজ্য, পৃথক কোচ রাজ্য দেখিয়ে যে ভোট মিলবে না সেটা বুঝে গিয়েছেন পদ্মের নেতারা। তাই এখন ভয় দেখিয়ে তাঁরা জোর করে রাজবংশী ভোট আদায়ের চেষ্টা করছেন। আর সেই কারণেই বেছে বেছে বিজেপি থেকে মুখ ঘোরানো রাজবংশীদের কাছেই আধার বাতিলের চিঠি আসছে যাতে তাঁরা বাধ্য হয়ে ২৪’র ভোটে বিজেপিকে সমর্থন দিতে ও জানাতে বাধ্য থাকেন। যদিও তাতে চিঁড়ে ভিজছে না। মানুষ ভয় পেলেও, উদ্বেগে পড়লেও আর বিজেপির পায়ে জড়িয়ে ধরছে না। বরঞ্চ তাঁরা এখন অনেকটা আশ্বস্ত হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায়। কেননা মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাদের আধার কার্ড বাতিল হয়েছে রাজ্য সরকার তাঁদেরকে আলদা কার্ডের ব্যবস্থা করে দেবে। সেই সঙ্গে যারা আধার কার্ড বাতিলের চিঠি পেয়েছেন তাঁরা রাজ্য সরকারের যত আর্থসামাজিক সুযোগ সুবিধা পান তার সবই নিয়মিত ভাবেই পাবেন। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসই এখন রাজবংশীদের কাছে অক্সিজেন হয়ে উঠেছে।  

ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকার জরিমানা! হুগলিতে ভাইরাল পোস্টার ঘিরে হইচই

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

‘তোলাবাজিতে সংক্রমিত বিজেপির একাংশও’, প্রকাশ্যে স্বীকারোক্তি শমীকের

ময়দান মার্কেট খালি করতে ৫০০ ব্যবসায়ীকে নোটিস, দ্রুত দোকান সরানোর নির্দেশ

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম