দিঘায় রথের চাকা গড়াবে আগামী বছর থেকে, জানালেন মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জানিয়ে দিলেন এই বছর নয়, আগামী বছর থেকে দিঘায় গড়াবে জগন্নাথের রথের চাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: খবর ছড়িয়েছিল এবছর থেকেই দিঘায় জগন্নাথের রথযাত্রার শুরু হতে চলেছে। কিন্তু এদিন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ট্যুইট(Tweet) করে জানিয়ে দিলেন এই বছর নয়, আগামী বছর থেকে দিঘায় গড়াবে জগন্নাথের রথের চাকা। তিনি জানিয়েছেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, পুরীর ঐতিহ্যশালী জগন্নাথ মন্দিরের(Jagannath Temple) অনুরূপে পশ্চিমবঙ্গে দিঘায়(Digha) আমরা জগন্নাথ-বলরাম-সুভদ্রার একটি গর্ব-উদ্দীপক মন্দির তৈরি করছি যেখানে প্রতিবছর রথযাত্রাও পালিত হবে। আগামী বছর থেকেই এই মন্দিরে রথের রশিতে টান পড়বে। কিছু অন্যরকম কথা শোনা গেলেও প্রকৃত বাস্তব হল, কিছু কারিগরি কাজ ও পদ্ধতি এখনো অসম্পূর্ণ থাকায় আমরা আগামী বছর থেকেই দিঘায় রথযাত্রা পালন করব। কিছু কাজ এখনও শেষ হয়নি। পরের বছর থেকে রথযাত্রা শুরুর আগেই তা সম্পূর্ণ হওয়া জরুরি। পুরীর মন্দিরের রথযাত্রা যেভাবে পালিত হয় সেভাবেই ভক্তি ও শ্রদ্ধায় পালিত হবে দিঘার রথযাত্রা(Rathayatra)। সবাই সেখানে আমন্ত্রিত। এই নূতন মন্দির ও উৎসব হবে সারা ভারতের নতুন সম্প্রীতি-সাধনের প্রকল্প।’

দিঘায় জগন্নাথদেবের মন্দির নির্মাণের কাজ এখনও শেষ হয়নি। মূর্তির প্রাণপ্রতিষ্ঠা কবে, ধোঁয়াশা রয়েছে তা নিয়েও। তার মধ্যেই এ বছর থেকে দিঘায় জগন্নাথদেবের রথযাত্রা আয়োজিত হতে পারে বলে শোনা যাচ্ছিল। প্রশাসনিক সূত্রেও জানা গিয়েছিল, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য তিনটি রথের কাঠামো তৈরির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে রথ-সড়ক তৈরির কাজ চলছিল। প্রশাসনিক সেই প্রস্তুতি দেখেই অনেকের মনে হয়েছিল, এ বছর থেকেই দিঘায় রথযাত্রা শুরু হয়ে যেতে পারে। কিন্তু এদিন মুখ্যমন্ত্রীর ট্যুইটের জেরে নতুন করে জল্পনা ছড়িয়েছে। কেননা, জগন্নাথ মন্দির চত্বরে ৩টি রথের নির্মাণ কাজ কার্যত সম্পূর্ণ। ওড়িশা থেকে দক্ষ কারিগর এনে রথগুলি নির্মাণ করা হয়েছে। সেই রথের চাকা গড়ানো নিয়ে এখন প্রশ্ন উঠে গেল মুখ্যমন্ত্রীর ট্যুইটের পরে।

একইসঙ্গে জানা গিয়েছে, এবছর কলকাতায় ইস্কনের রথযাত্রায় প্রধান অতিথি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। এই বছর কলকাতায় ইস্কনের রথযাত্রা ৫৩ তম বর্ষে পর্দাপণ করছে। প্রতি বছরই এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন মমতা। এবারও তার অন্যথা হবে না। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই সূচনা হবে রথযাত্রার। এর পাশাপাশি ওই দিনই অ্যালবার্ট রোড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি পার্কের নামকরণ এবং আলিপুরদুয়ারে আদ্যাপীঠ মন্দিরের নতুন মন্দিরে উদ্বোধন করবেন। আগামী রবিবার সকাল ৮টায় ইস্কন মন্দির থেকে প্রথমে জগন্নাথ,বলরাম ও শুভদ্রাকে তোলা হবে রথে। এরপর দুপুর ২টো নাগাদ রথে উঠে আরতি করবেন মমতা। টানবেন রথের দড়ি। তখনই শুরু হবে রথযাত্রা। গতবছরের মতো এই বছরও নৃত্য শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর নাচের গ্রুপ নৃত্য পরিবেশন করবে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চলবে ভোগ প্রদান। প্রায় দেড়শোর বেশি দেশের প্রতিনিধিরা আসবে এই রথযাত্রায়।

Jio-র ধামাকা অফার! বছর জুড়ে আনলিমিটেড কলিংয়ের সাথে বাড়তি মিলবে ১২০ GB ডেটা

ব্লাডার ক্যানসার নির্ণয়ে নতুন দিগন্ত, প্রস্রাব পরীক্ষাতেই শনাক্ত হবে মারণ ব্যাধি

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর