তোলাবাজি নিয়ে দলীয় নেতা-কর্মীদের হুঁশিয়ারি পার্থ ভৌমিকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই রয়েছে বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আগামী ১০ জুলাই রয়েছে  ভোটগ্রহণ পর্ব। তারআগে জোরকদমে চলছে প্রচার। তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে প্রচারে নেমেছেন দলের একাধিক নেতা। শুক্রবার বাগদার প্রার্থীর হয়ে প্রচারে  গিয়েছেন  ব্যারাকপুরের  নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক।

তিনি সেখানে গিয়ে জনসাধারণের উদ্দেশ্যে বলেন,’ কেউ যদি তৃণমূল বা বিডিও অফিসের নাম করে কাজ করে দেওয়ার বিনিময়ে টাকা চায় সঙ্গে সঙ্গে জানাবেন । তাদের আমি দায়িত্ব নিয়ে জেলে ঢোকাব। কেউ দুর্নীতি করলে কাউকে রেহাই দেওয়া হবে না। ‘ বলা বাহুল্য, দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্যায় জিরো টলারেন্স নীতির কথা ঘোষণা করেছেন। এছাড়াও আবাসের টাকা নিয়ে মোদিকে আক্রমণ করে বলেন, ‘আমরা বারাবার বলা সত্বেও বহু মানুষের আবাস যোজনার টাকা আটকে রেখেছে।‘

উল্লেখ্য, বিধানসভা উপনির্বাচনে মধুপর্ণা ঠাকুরকে   প্রার্থী করা নিয়ে রাজনৈতিক মহলে জোরকদমে চলছে আলোচনা। কারণ, লোকসভা নির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয়ী হলেও এই বাগদায় কিন্ত জেতে বিজেপির শান্তনু ঠাকুর। এই আবহে বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা তথা ঠাকুরবাড়ির অন্যতম সদস্য মধুপর্ণাকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। বাগদা কেন্দ্র থেকে কে জয়ী হয় উপনির্বাচনে সেটাই এখন মূল প্রশ্ন।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের