ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোটার তালিকায় তাঁরা অবৈধ। নাম নেই চূড়ান্ত তালিকাতে। বিধানসভা নির্বাচনে ভোটদানের অধিকার নেই। কিন্তু ভোট পরিচালনা করতে হবে তাঁদের। মানুষ যাতে সঠিকভাবে ভোট দিতে পারেন, সেই দায়িত্ব বর্তেছে এই ভোটকর্মীদের হাতে। এমনই ৬৫ জন ভোটকর্মী গিয়েছেন সুপ্রিমকোর্টে। তবে শীর্ষ আদালত থেকে খালি হাতেই ফিরতে হয়েছে তাঁদের। আদালত জানিয়েছে, নিয়ম মেনে তাঁদের অ্যাপিলেট ট্রাইব্যুনালেরই দ্বারস্থ হতে হবে।

ভোটকর্মীদের আবেদনের জন্যই মামলাটি শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে উঠেছিল। এদের আইনজীবী জানিয়েছিলেন, প্রথম দফার ভোটে কাজ করা এই ৬৫ জনের নাম বাদ গিয়েছে। কমিশনের নির্দেশে তাঁরা ভোট পরিচালনার কাজও করেছেন। সেখানে তাঁদের সকলের এপিক নম্বর উল্লেখ করা হয়েছে। কিন্তু এপিক নম্বরের কোনও অস্তিত্বই নেই! আইনজীবী জানিয়েছেন, ওঁরা নির্বাচনের কাজ করছেন। অথচ ভোট দিতে পারছেন না। SIR-এ কেন নাম বাদ গিয়েছে, তা জানানোও হয়নি অনেককে।

জানা গিয়েছে, আমডাঙা হাইস্কুলের শিক্ষক সপ্তর্ষি চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী তনুমিতা বন্দ্যোপাধ্যায় হরিণঘাটার জাগুলির রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠের শিক্ষিকা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে দেখা গিয়েছে, তাঁরা ডিলিটেড ভোটার। অর্থাৎ এবার তাঁরা ভোট দিতে পারবেন না। কিন্তু ভোট পরিচালনার কাজ করতে হবে তাঁদের। সপ্তর্ষি চট্টোপাধ্যায় পেয়েছেন প্রিসাইডিং অফিসারের দায়িত্ব। অন্যদিকে, তাঁর স্ত্রী তনুমিতাকে ফার্স্ট পোলিং অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে। তাঁদের প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে। একই ছবি দেখতে পাওয়া গিয়েছে চাকদায়। শিলিন্দা-১ নং পঞ্চায়েতের কৃষ্ণগোপাল বিদ্যাপীঠের (উচ্চ মাধ্যমিক ) ইংরাজি শিক্ষক উজ্জ্বল সাধুখাঁ ফাস্ট পোলিং অফিসারের দায়িত্ব পেয়েছেন। তিনিও এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ।

 

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম কাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, রেকর্ড গড়ে শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন কমলজিৎ-সুরুচি

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?