আসানসোল আদালতে পেশ কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে

সাম্প্রতিককালে বাংলায় ঘটে যাওয়া একাধিক অপরাধের ঘটনায় ঘুরে ফিরে নাম উঠে এসেছে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংয়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালে রাজ্যের পশ্চিম বর্ধমান(Paschim Burdwan) জেলার আসানসোল(Asansol) মহকুমার রানিগঞ্জের এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা ও ডাকাতি করার চেষ্টার মামলায় আসানসোল আদালতে রবি দুপুরে হাজির করানো হল বিহারের জেলবন্দি কুখ্যাত গ্যাংস্টার(Gangster) সুবোধ সিংকে(Subodh Singh)। সাম্প্রতিককালে বাংলায় ঘটে যাওয়া একাধিক অপরাধের ঘটনায় ঘুরে ফিরে নাম উঠে এসেছে এই কুখ্যাত গ্যাংস্টারের। আসানসোলের রানিগঞ্জের সোনার দোকানে ডাকাতি ও গুলিকাণ্ডেও যোগ রয়েছে তার। বিহারের বেউর জেল থেকে আসানসোলের আদালতে নিয়ে আসা হয় সুবোধ সিংকে। নিয়ে আসে এ রাজ্যের সিআইডি(CID)।

গত ৯ জুন আসানসোলের রানিগঞ্জে সোনার দোকানে ডাকাতি এবং ব্যাপক গুলি চলার ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে রীতিমতো গুলির লড়াই হয় দৃষ্কৃতীদের। এরপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও ঝাড়খন্ড পুলিশ যৌথ উদ্যোগে অভিযানে নামে। অভিযানে নেমে প্রথমে বিহার থেকে সুরজ সিং নামে একজনকে গ্রেফতার করা হয়। এরপর তাকে জেরা করে সোনু সিং নামে আরও একজনকে বিহার থেকে গ্রেফতার করা হয়। তারপর উভয়কে জেরা করে পশ্চিম বর্ধমান জেলার আন্ডালের দক্ষিণ খণ্ড থেকে শশীকান্ত মালি নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। তারপর বিহার থেকে গ্রেফতার করা হয় নগেন্দ্র যাদব নামে আরও একজনকে। তাদের জেরা করে সুদূর মেঘালয় থেকে বিবেক চৌধুরী নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। এক্ষেত্রে পুলিশ সূত্রের খবর, ওই ঘটনাতেও জেলবন্দি সুবোধ সিং-এর যোগ থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারী অধিকারিকরা।  

সুবোধের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় টাকা চেয়ে ব্যবসায়ীদের হুমকি ফোন করার অভিযোগ রয়েছে। এছাড়ও রয়েছে আরও বেশকিছু অসামাজিক কাজের অভিযোগ। রানিগঞ্জের ঘটনায় সুবোধ সিং-কে জিজ্ঞাসাবাদ করে আরও কী কী তথ্য উঠে আসে এখন সেটাই দেখার। অতীতে মণীশ শুক্লা খুনেও এই গ্যাংস্টারের হাত রয়েছে বলে খবর। কয়েকদিন আগে বেলঘরিয়ায় এক ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করেও গুলি চালানোর অভিযোগ ওঠে। সেই ঘটনাতেও এরই নাম উঠে আসে। জেলে বসেই সুবোধ নিজের অপরাধের নেটওয়ার্ক চালায় বলে অভিযোগ। সেক্ষেত্রে এখন দেখার সুবোধকে জেরা করে কোন কোন রহস্যের জট ছাড়াতে পারেন তদন্তকারীরা। এদিন আদালত থেকে বেরিয়ে বিস্ফোরক মণীশ খুন ও বিরিয়ানি ব্যবসায়ীকে হুমকির মাস্টারমাইন্ড সুবোধ সিং। বললেন,‘বাংলার পুলিশ অপদার্থ। নিজেরা ক্রাইম কন্ট্রোল করতে পারছে না। আমার উপর সব চাপাচ্ছে।’ আগামী সোমবার ফের আদালতে তোলা হবে ধৃতকে। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে