ফুসফুসের ভেতর ছিল প্রাণঘাতী কুলের বীজ, চিকিৎসকরা করলেন অসাধ্য সাধন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বীরভূমের মল্লারপুরের ১৩ বছরের এক কিশোরী অসাবধানতাবশত নারকেল কুলের বীজ গিলে ফেলে এবং তা তার ডান ফুসফুসে আটকে যায়। এরপর শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। বৃহস্পতিবার এনআরএস হাসপাতালে মেয়েটির ডান ফুসফুস থেকে প্রায় ৩ সেন্টিমিটার দীর্ঘ বীজটি বের করা হয়। আপাতত কিশোরীর শারীরিক অবস্থা স্থিতিশীল।

জানা গিয়েছে, পরিজনেরা মেয়েটিকে সকালেই অক্সিজেন সাপোর্ট দিয়ে এনআরএসে ভর্তি করেন। জানা যায়, মেয়েটি পাঁচ দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিল এবং কিছুদিন আগে ভুলবশত কুলের বীজ গিলে ফেলেছিল। এক্স-রে এবং সিটি স্ক্যানের মাধ্যমে দেখা যায়, বীজটি ডান ফুসফুসের শ্বাসনালীর (মেন ব্রঙ্কাস) মুখে আটকে ছিল, যার ফলে ফুসফুসে বায়ু চলাচল বন্ধ হয়ে যায়। পালমোনারি মেডিসিন বিভাগের চিকিৎসকরা ফাইবার-অপ্টিক ব্রঙ্কোস্কপি করার সিদ্ধান্ত নেন। এই পদ্ধতিতে শ্বাসনালীর ভিতরে ক্যামেরা প্রবেশ করানো হয়। চিকিৎসক জয়দীপ দেবের নেতৃত্বে, পুলক কুমার জানা ও সুকান্ত কোদালির তত্ত্বাবধানে বিশেষ ‘ডরমিয়া বাস্কেট’ যন্ত্রের সাহায্যে বীজটি সফলভাবে বের করা হয়। অপারেশনের পর কিশোরীর শ্বাসনালী পরিষ্কার হয় এবং শ্বাসকষ্ট কমে আসে।

ডাক্তাররা জানান, ফলের বীজ বা অন্য জৈব বস্তু শ্বাসনালীতে আটকে গেলে তা ফুলে গিয়ে প্রদাহ, সংক্রমণ ও স্থায়ী ক্ষতি করতে পারে। সময়মতো চিকিৎসা না হলে এমন পরিস্থিতি প্রাণঘাতীও হতে পারে। কিশোরী বর্তমানে হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছে এবং চিকিৎসকরা খাওয়ার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

 

 

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে