মদ্যপানে আপত্তি মহিলার, হুমকি দিয়ে দাদাগিরির অভিযোগ বিজেপি নেতা বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি, বিষ্ণুপুর : বাড়ির পাশে মদ খাওয়ায় আপত্তি জানিয়েছিলেন এক পরিবার। এরপরেই মদ্যপ অবস্থায় দাদাগিরির অভিযোগ উঠল বিজেপির মন্ডল সহ সভাপতির বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের পেঁচাকুড়া গ্রামে। বিজেপির ওই মন্ডল সভা সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার রাধানগর ফাঁড়ির পুলিশ।

জানা গিয়েছে,  বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের পেঁচাকুড়া গ্রামের বাসিন্দা কাকলী মোদক স্বামী ও দুই ছেলেকে নিয়ে থাকেন। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বাড়ির পাশে একটি ফাঁকা জায়গায় বন্ধুদের নিয়ে মদ্যপানের আসর বসান বিজেপির বিষ্ণুপুর ১ নম্বর মন্ডলের সহ সভাপতি শান্তিময় গাঙ্গুলী। বাড়ির পাশে এভাবে মদ্যপানে আপত্তি জানান কাকলী মোদক। এরপরেই  ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই বিজেপি নেতা। কাকলি মোদককে গালিগালাজ করতে শুরু করেন বলে অভিযোগ। চড়া গলায় কথা বলতে থাকেন। রীতিমত দাদাগিরি শুরু করেছিলেন বলে অভিযোগ।  মহিলার ছেলে বাড়ি থেকে বের হয়ে নিজের মোবাইল ফোনে গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করেন।

কাকলি দেবী ঘটনার কথা জানিয়ে রাধানগর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরেই পুলিশ ঘটনার তদন্তে নামে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্কিত ওই মহিলার পরিবার। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপি নেতা। তাঁর দাবি, অভিযোগ সম্পূর্ণ ভুয়ো। এই ধরনের ঘটনা ঘটেনি। বিজেপির জেলা নেতৃত্বের দাবি,  পুলিশ প্রশাসনের তদন্তে ভরসা নেই। তবে দলের কেউ এই ধরনের কাজ করে থাকলে দল তা কোনওভাবেই বরদাস্ত করবে না। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!