এই মুহূর্তে

হলে বেজে উঠল মোবাইল, যাকে কেন্দ্র করে বচসা, স্কুল পরিদর্শককে মারধর শিক্ষকদের

নিজস্ব প্রতিনিধি, আঝাপুর: মাধ্যমিক পরীক্ষা হলে হঠাৎ মোবাইল ফোন বেজে ওঠে। একে কেন্দ্র করে তুমুল গোলমাল এবং সংঘর্ষের ঘটনা ঘটে মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে পূর্ব বর্ধমান (Purba Bardhaman)জেলার আঝাপুর উচ্চ বিদ্যালয়ে। ইংরেজি পরীক্ষার একদম শেষ দিকে মঙ্গলবার দুপুরে ওই স্কুলের এক শিক্ষা কর্মীর মুঠোফোন বেজে ওঠে পরীক্ষা কেন্দ্রের ভেতর। ওই শিক্ষা কর্মীর নাম সঞ্জীব দাস(Sanjib Das)। তিনি সেই সময় সেখানে দায়িত্বে ছিলেন। এদিকে ওই পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা স্কুল পরিদর্শক প্রশান্ত কবিরাজ(Prasanta Kabiraj) সঞ্জীব দাস এর কাছ থেকে তার মোবাইল ফোনটি চান জমা দেবেন বলে। কিন্তু ওই চতুর্থ শ্রেণীর কর্মী সেই ফোন দিতে অস্বীকার করেন। শুরু হয় বচসা। ইতিমধ্যে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর পরীক্ষার্থীরা ঐ পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার পর সেই বচসা পৌঁছয় স্কুলের প্রধান শিক্ষকের ঘরে।

ওই ঘরে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এবং ভেনু সুপারভাইজার আশিষ কুমার বিশ্বাস, সংস্কৃতি বিষয়ের শিক্ষক প্রদীপ পন্ডিত, জীবন বিদ্যার শিক্ষক সঞ্জীব টুডু, শারীর বিদ্যা শিক্ষক সিদ্ধার্থ বন্দোপাধ্যায় ও কর্ম শিক্ষার শিক্ষক অরিন্দম বালা। এছাড়াও ছিলেন ইংরেজি বিষয়ের শিক্ষক অতনু মুখোপাধ্যায়, গণিতের শিক্ষক আশিষ দত্ত। অভিযোগ সেই সময় স্কুল পরিদর্শক প্রশান্ত কবিরাজকে ওই স্কুলের শিক্ষকরা ধরে প্রধান শিক্ষকের ঘরে মারধর করে। সাধারণত ভেনু সুপারভাইজার ও বা প্রধান শিক্ষকের ঘর সুরক্ষিত থাকে থাকে একাধিক সিসিটিভি। কিন্তু সেই সিসিটিভি ক্যামেরা তে ঘটনার প্রথম ১১ মিনিটের ফুটেজ মুছে ফেলা হয়েছে। আক্রান্ত প্রশান্ত বাবু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি থানা পর্যন্ত পৌঁছেছে। অভিযোগ দায়ের হয়েছে। পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তিনি প্রাথমিক রিপোর্ট পেয়েছেন এই ঘটনায় তিনি সাতজনকে সাসপেন্ড(Suspend) করার সিদ্ধান্ত নিয়েছেন মঙ্গলবার এর পর শুক্রবার ইতিহাস পরীক্ষা রয়েছে ওই স্কুলে। বুধবার সেখানে তিনি একটি প্রতিনিধি দলকে পর্ষদ থেকে পাঠাবেন এবং জেলা পরিদর্শকের সঙ্গে সেই দলটি কথা বলবে।

এদিকে মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন পাঁচ পড়ুয়ার পরীক্ষা বাতিল করেছে পর্ষদ। পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ উত্তর কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলার পাঁচটি স্কুলে পরীক্ষার্থীরা মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করায় তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। সূত্রে জানা গেছে মঙ্গলবার দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষা রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে ২৯ জন পরীক্ষার্থী সুষ্ঠুভাবে দিয়েছেন। যেখানে পরীক্ষার্থীদের জন্য মোবাইল ব্যবহারে কড়া নিয়ম জারি করেছে পর্ষদ সেখানে স্কুলের গ্রুপ ডি কি করে মোবাইল অন করে ডিউটিতে রইলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, সেই মোবাইল চালায় স্কুলের পরিদর্শক প্রশান্ত কবিরাজকে প্রধান শিক্ষক শিক্ষা কর্মী এবং অন্যান্য শিক্ষকরা মিলে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ পর্ষদ। কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা

বালিগঞ্জে ফ্লাইওভার থেকে ট্রেনের উপরে মরণঝাঁপ, ঝলসে গেল যুবকের দেহ

‘কোনটা লাগবে খালি বলুন’, বুকে-পিঠে নথি সাঁটিয়ে শুনানিতে হাজির ২৭ বছরের দিনমজুর

বিয়েতে রাজি নয়, আত্মহত্যার চেষ্টা পরীক্ষার্থীর, পড়াশুনার দায়িত্ব নিলেন ওসি

খুঁজছে পুলিশ, ফেসবুক লাইভে প্রকাশ্যে এলেন গোলপার্ক কাণ্ডের ‘সোনা পাপ্পু ‘

১২ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ২০১৪ সালের টেট উত্তীর্ণ ২৬৪ জনের হাতে নিয়োগপত্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ