জ্বালানি বাঁচাতে বাসে চেপে মুখ্যমন্ত্রীর বৈঠকে আসছেন জেলাশাসক সহ আধিকারিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গণ পরিবহণের ওপরে বেশি নির্ভর করার কথা বলেছিলেন। তারপরেই বাংলার মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল সমস্ত জেলা প্রশাসনকে সরকারি গাড়ির ব্যবহারে লাগাম টানার কথা বলেছিলেন। সেই কথা শুনে বৃহস্পতিবার বাসে চেপে দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিতে আসছেন বাঁকুড়ার ডিএম, এডিএম, এসডিও ও ২২ টি ব্লকের বিডিওরা। পাশাপাশি পুরুলিয়া জেলা প্রশাসনের কর্তারাও বাসে করেই আসছেন বৈঠকে যোগ দিতে।

দুর্গাপুরে পশ্চিমাঞ্চলের ৫ জেলাকে নিয়ে উন্নয়ন বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরুলিয়ার জেলাশাসক জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে জ্বালানির খরচ কমানোর আহ্বান করেছেন। রাজ্যের সরকারি গাড়ির ব্যবহার কমানোর নির্দেশও রয়েছে। সেই কারণে বাসে করেই মুখ্যমন্ত্রীর বৈঠকে যাওয়া হচ্ছে। নিজস্ব গাড়ি বা সরকারি গাড়িতে গেলে খরচ বাড়বে, সেটাতে রাশ টানতে বাসে করে একসঙ্গে সকলে যাচ্ছেন বৈঠকে।

জানা গিয়েছে,  জেলা প্রশাসনিক ভবন থেকে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক ও বিডিওরা একসঙ্গে ২ টি বাসে করে রওনা দিয়েছেন। একইভাবে পুলিশের আধিকারিকরাও নিজেদের গাড়ির সংখ্যা কমিয়ে মুখ্যমন্ত্রীর ডাকা ওই বৈঠকে যোগ দিতে রওনা দিয়েছেন। জেলাশাসক বলেছেন, প্রধানমন্ত্রীর বার্তা রাজ্যের সবস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলা প্রশাসন সহ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। বিডিওদের পাশাপাশি ওসি-আইসি থেকে শুরু করে বিধায়ক ও সাংসদরাও হাজির থাকবেন এই বৈঠকে।  এদিন একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দুর্গাপুর প্রশাসনিক বৈঠক করার আগে হাওড়াতেও বৈঠক করছেন তিনি। 

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা