মালদায় বোর্ড মিটিংয়ে রেজুলেশন খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: বোর্ড মিটিংয়ে রেজুলেশন খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। দলীয় কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের খোদ ভাইস চেয়ারম্যানের। পুরাতন মালদা পুরসভায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল।সম্প্রতি রাজ্যের বেশ কিছু পুরসভার পাশাপাশি মালদার পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান অপসারণ হয়েছেন। নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান কার্তিক ঘোষ(Ex Chairman Kartick Ghosh)।এরপরই ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম একটি বোর্ড মিটিং ডাকেন।সেখানেই কার্তিক ঘোষের অনুগামী বলে পরিচিত পুরাতন মালদা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জেলা আইএনটিটিইউসি’র সভাপতি বিশ্বজিৎ হালদারের(Biswajit Haldar) বিরুদ্ধে রেজুলেশন খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ।

মালদা থানায়(Malda P.S.) অভিযোগ দায়ের ভাইস চেয়ারম্যানের। শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির। ভাইস চেয়ারম্যানের অভিযোগ, সম্প্রতি চেয়ারম্যান ইস্তফা দিয়েছে। তা অফিশিয়াল ভাবে জানানোর জন্য বৈঠক ডাকা হয়েছিল। আর সেখানেই এই কাউন্সিলর রেজুলেশন খাতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। উপরের নির্দেশে আমি মালদা থানায় অভিযোগ জানিয়েছি।মিথ্যা ভিত্তিহীন অভিযোগ। ২০১১ সালের আগে থেকে দল করছি।যেখানে অন্যায় দেখবো প্রতিবাদ করব।পাল্টা ভাইস চেয়ারম্যানকে কটাক্ষ উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ হালদারের।

বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এটাই স্বাভাবিক। চেয়ারম্যান যখন অপসারণ হয়েছে। সেই পুর বোর্ডের কোন গুরুত্বই নেই।সেখানে যা হবার তাই হচ্ছে। এই করতে করতে তৃণমূল দলটাই উঠে যাবে। আপাতত এই ঘটনাকে কেন্দ্র করে পুরসভায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে বিজেপির এতে উৎফুল্ল হওয়ার কোন কারণ নেই। এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। নিজের দলের অস্তিত্ব কিভাবে টিকিয়ে রাখবে তা আগে ভাবুন।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে