পুরাতন মালদা পৌরসভা এলাকায় ‘দখলমুক্ত ফুটপাত’ অভিযান শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: ইংরেজবাজার পৌরসভা এলাকার পর এবার পুরাতন মালদা পৌরসভা এলাকায় দখলমুক্ত ফুটপাত অভিযানে নামে পুরাতন মালদা পৌরসভা। সোমবার পুরাতন মালদার সদরঘাটে এলাকায় গজিয়ে ওঠা রাস্তার উপরে দোকানপাট ভেঙে ফেলল পুরাতন মালদা পৌরসভা(Malda Municipality)। চেয়ারম্যান কার্তিক ঘোষের(Chairman Kartick Ghosh) নেতৃত্বে এই অভিযান চালানো হয় । পাশাপাশি এই দিন উপস্থিত ছিলেন পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক শুভ্র দাস। সোমবার বুলডোজার(JCP) নিয়ে এই অভিযান করেন খোদ পৌরপিতা। পৌরসভার তরফে জানা গেছে যে ,বিগত দুদিন আগে পৌরসভা বিভিন্ন এলাকায় মাইকিং প্রচার করা হয় ।

বলে দেওয়া হয় আগামী সোমবার থেকে এই অবৈধ দোকান যেসব রাস্তায় আছে সেগুলো সরিয়ে নেওয়ার। অথচ সেই মাইকিং প্রচারকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তার উপরেই বসেছিল দোকান। তাই পুরাতন মালদা পৌরসভার তরফে সোমবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ মঙ্গলবাড়ী পুলিশ ফাঁড়ির(Mangalbari Police Fari) ওসি সুবীর সরকারকে সঙ্গে নিয়ে এই অভিযান করা হয়। ভেঙে ফেলা হয় সেই দোকানপাট। এদিকে,বিদ্যালয় থেকে কেন্দ্রীয় বাহিনী সরানোর দাবিতে বিক্ষোভ পড়ুয়া এবং অভিভাবকদের।

সোমবার রতুয়া হাই মাদ্রাসা(Ratua High Madrasa) স্কুলের সামনে রতুয়া ভালুকা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পড়ুয়া এবং অভিভাবকরা ।আন্দোলনে সামিল হয়েছিল স্থানীয় বাসিন্দারাও। এদিন সকাল সাড়ে ১১ টা থেকে বারোটা পর্যন্ত চলে এই বিক্ষোভ। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রতুয়া থানার পুলিশ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়