চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা : চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা। ছুটে আসতে হল পুলিশকে। পুরাতন মালদা থানার(Old Malda P.S.) সাহাপুর ডিসকো মোড় এলাকার ঘটনা। জানা জায় গত শনিবার পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা সুরজিৎ পালকে সংশ্লিষ্ট এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। এরপর বুধবার হঠাৎ নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় তাদের পরিবারের সদস্য মারা গেছে। এরপরই পরিবারের সদস্যরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ।

ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় তৃণমূলের নেতা কর্মীরাও। পরে প্রায় চার ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই বিষয়ে নার্সিংহোম(Nurshing Home) কর্তৃপক্ষ কিছু বলতে চায়নি। পাশাপাশি এই ঘটনায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।এদিকে এই ঘটনায় সোচ্চার হয়েছে পুরাতন মালদা ব্লক তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব। পুরাতন মালদা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কনভেনার কমল ঘোষ চিকিৎসার নামে ব্যবসা বন্ধের দাবি তোলেন। কিভাবে একজন তরতাজা যুবককে চিকিৎসা না দিয়ে মেরে ফেলল এই নার্সিংহোম সেই অভিযোগ তুলে সোচ্চার হোন তিনি। এদিকে,সরকারের নির্দেশিকা উপেক্ষা করে চাষিদের থেকে কুইন্টাল প্রতি ৫ থেকে ৬ কেজি করে ধলতা নেওয়ার অভিযোগ মিল মালিকদের বিরুদ্ধে। চাষিরা প্রতিবাদ করলে মিল মালিকের পক্ষ নিয়ে চাষিদের দালাল ও ফড়ে বলে তকমা দেওয়ার অভিযোগ সোসাইটি ম্যানেজারের বিরুদ্ধে। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা এস কে ইউ এস (SKUS) সোসাইটির ঘটনা। সোসাইটির ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান কৃষকরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

চাষিদের অভিযোগ,মিল মালিক ও সোসাইটির ম্যানেজার মিলিতভাবেচাষিদের শোষণ করছে। চাষিদের কাছ থেকে গড়পড়তা কুইন্টাল প্রতি ৫ থেকে ৬ কেজি করে ধলতা নিচ্ছে মিল মালিক।ধলতা দিতে না চাইলে ধান ক্রয় করতে অস্বীকার করছে। যদিও মিল মালিক ধলতা নেওয়ার কথা অস্বীকার করেছেন।অপরদিকে ৩০ কুইন্টাল থেকে কমিয়ে ১০ কুইন্টাল করে চাষিদের থেকে ধান ক্রয় করছে সোসাইটি। নানা অছিলায় সোসাইটির ম্যানেজার ও মিল মালিকেরকর্মচারীরা চাষীদের থেকে কিছু টাকা আদায় করে নিচ্ছে বলে অভিযোগ।ধান কেনার শিবিরে সরকারি আধিকারিক না থাকায় মিল মালিক ও সোসাইটি নিজের ইচ্ছে মতো চাষিদের শোষণ করছে। সোসাইটির ম্যানেজার সাগর কর্মকার বলেন,ধানের গুনগত মান দেখে ধলতা নিচ্ছে মিল মালিক। এতে তার কিছু করার নেই। তবে চাষিদের কাছ থেকে কে টাকা নিচ্ছে তার জানা নেই।

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে