প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

প্রৌঢ়াকে অজ্ঞান করে জঙ্গলে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণ, এরপর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রৌঢ়াকে অজ্ঞান করে জঙ্গলে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণ, এরপর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা! কোনক্রমে সেখান থেকে বেরিয়ে এসে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। হাড়হিম ঘটনা ঝাড়গ্রামে। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে বেলিয়াবেড়া থানার পুলিশ। আর নির্যাতিতাকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, প্রৌঢ়ার বয়স প্রায় পঞ্চাশের বেশি। জীবিকার তাগিদে ওড়িশার একটি বাড়িতে রাঁধুনির কাজ করতেন তিনি। পরিবারের রয়েছে দুই ছেলে ও একটি মেয়ে। ছেলে কাজের জন্যে ভিন রাজ্যে থাকেন। আর অন্য ছেলে বিশেষ চাহিদাসম্পন্ন, হোমে থাকেন। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে একই গ্রামে। মহিলা কাজের জন্যে বছরের বেশিরভাগে সময় ওড়িশায় থাকলেও মাঝে মধ্যেই বাড়িতে আসা-যাওয়া লেগেই রয়েছে তাঁর। তবে নিজের বাড়িতে নয় মেয়ের বাড়িতে থাকেন। জানা যায়, ঘটনার দিন তিনি নিজের গ্রাম ঘুরে মেয়ের বাড়ি তে যাচ্ছিলেন। তখনই তাঁর সঙ্গে এই জঘন্যতম ঘটনা ঘটে। ওই গ্রামেরই বাসিন্দা রৌণক পাণ্ডা নামক এক যুবক চারচাকা গাড়ি নিয়ে একই পথ ধরে যাচ্ছিল। প্রৌঢ়াকে সে ‘কাকিমা’ বলে সম্বোধন করত। মহিলাকে দেখেই সে গাড়িতে উঠতে বলে। এবং হাটে নামিয়ে দেওয়ার কথা বলে। একই গ্রামের ছেলে হওয়ার কারণে মহিলা বিশ্বাস করে তাঁর গাড়িতে উঠে পড়েন। অভিযোগ, গাড়িতে তাঁকে পানীয় জলের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে দিয়েছিল, সেই কারণেই তিনি অজ্ঞান হয়ে পড়েন।

এরপর অবচৈতন্য অবস্থায় বাহারুনার জঙ্গলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, ধর্ষণের পর প্রমাণ লোপাটে তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দেওয়া হয়। আগুনের তাপে তাঁর জ্ঞান ফিরলে সেখান থেকে কোনক্রমে পালিয়ে নিকটবর্তী থানায় দ্বারস্থ হন।তাঁকে পুড়িয়ে খুনের চেষ্টা করেছিল অভিযুক্ত যুবক। গোটা ঘটনাটি পুলিশকে জানান তিনি। পুলিশ সেই মুহূর্তে তাঁকে উদ্ধার করে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রাম থেকেই রৌণক পাণ্ডাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পিছনে আর কেউ আছে কিনা তা জানতে দফায় দফায় জেরা করা হচ্ছে তাঁকে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। আর ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?