মুখ্যমন্ত্রীর ইচ্ছায় ইছামতীর তীরে নয়া পর্যটক আবাস টাকিতে

টাকির বুকে ইচ্ছামতীর তীরে মুখ্যমন্ত্রীর ইচ্ছায় ২ একর জমির ওপর গড়ে উঠবে বিলাসবহুল পর্যটক আবাস। থাকতে পারবেন বিদেশীরাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-বাংলাদেশের অন্যতম সীমান্তবর্তী(Indo-Bangla Border) জেলা হল উত্তর ২৪ পরগনা(North 24 Pargana)। এই জেলারই বসিরহাট মহকুমার টাকি(Taki) পুরসভা এলাকার পাশ দিয়েই বয়ে গিয়েছে ইচ্ছামতী(Icchamati River) নদী। প্রতিবছর এই টাকির বুকে বিজয়া দশমীর দিন দুই বাংলার দুর্গাপ্রতিমার নিরঞ্জনের শোভযাত্রা চলে ইচ্ছামতী নদী ধরে। দুই বাংলার প্রতিমা দর্শনে সেদিন লাখো মানুষের সমাগম হয়ে টাকির বুকে। আবার শীতকালে এই শহরেই ভিড় জমান পিকনিক পার্টির মানুষেরা। এর বাইরেও সারা বছর এখানে পর্যটকদের সমাগম লেগেই থাকেই। কিন্তু টাকিতে সেই অর্থে ভাল মানের হোটেল নেই। দীর্ঘদিন ধরে রাজ্য সরকার সেখানে একটি পর্যটক নিবাস গড়ে তুলতে চাইলেও যথাযথ জমি পাচ্ছিল না। অবশেষে সেই জমি জোগাড় হয়ে যাওয়ায় এবার সেখানেই বিলাসবহুল পর্যটক আবাস(Luxury Tourist Accommodation) তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য পর্যটন দফতর। আর সবটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ইচ্ছায়। কেননা তিনিই চেয়েছিলেন, টাকির বুকে ইচ্ছামতীর তীরে এই বিলাসবহুল পর্যটক আবাস তৈরি করা হোক যাতে সেখানে বিদেশী পর্যটকেরা এসেও থাকতে পারেন।

আরও পড়ুন, বিষ্ণুপুরের জঙ্গল থেকে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার, গণধর্ষণের অভিযোগ পরিবারের

জানা গিয়েছে, টাকি শহরের একপ্রান্তে ইচ্ছামতীর তীরে ২ একর জমি পাওয়া গিয়েছে। সেখানেই এই বিলাসবহুল পর্যটক আবাস তৈরি করা হবে। ইছামতী নদীর তীরে টাকিতে বছরের অধিকাংশ সময়ে পর্যটকদের ঢল নামে। নতুন বছরের শুরুতেই শীতের আমেজ উপভোগ করতে টাকিতে আসেন দূরদূরান্তের হাজার হাজার মানুষ। কম সময়ে ও অল্প খরচেই কলকাতা থেকে কাছে কোথাও ঘুরতে যেতে চাইলে পর্যটকদের তালিকায় অবশ্যই থাকে টাকি। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে দু’ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় টাকি স্টেশনে। তাই সারা বছর সপ্তাহন্তেও সেখানে পর্যটকদের দেখা মেলে। টাকিতে পর্যটকদের বিশেষ আকর্ষণের জায়গা ইচ্ছামতীর ঠিক উল্টোদিকে থাকা বাংলাদেশ। সেই সূত্রেই এই পর্যটন কেন্দ্রে বিলাসবহুল আবাসন গড়তে ইচ্ছা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। গত বিধানসভা অধিবেশন চলাকালীন তিনি এই বিষয়টি নিয়ে নির্দেশ দেন। তারপরই বিষয়টি নিয়ে তৎপর হয় রাজ্যের পর্যটন দফতর।

আরও পড়ুন, আদিবাসী তরুণী খুনের ঘটনায় গ্রেফতারির পরেও হাইকোর্টে জনস্বার্থ মামলা

টাকিতে ঘুরে দেখার জিনিসের অভাব নেই। ইচ্ছামতীর বুকে নৌকা ভ্রমণ তো আছেই, সেই সঙ্গে টোটো করে ঘুরে দেখে নেওয়া যায়, পুবের বাড়ি, রাজবাড়ি, ম্যানগ্রোভ থেকে মিনি সুন্দরবন। এছাড়াও রয়েছে ৪০০ বছরের পুরনো জমিদার বাড়ি। আবার ইছামতী নদীবক্ষে বাংলাদেশের সাতক্ষীরা জেলার গা ঘেঁষে যেতে পারেন ইছামতী, কালিন্দী ও বিদ্যাধরী– এই তিন নদীর মোহনায়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর ইচ্ছামতো বিলাসবহুল পর্যটক আবাস তৈরি করতে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ ২ একর জমি দিচ্ছে রাজ্যের পর্যটন দফতরকে। মুখ্যমন্ত্রীর ইচ্ছামতো দ্রুত সেখানে ওই পর্যটক আবাস নির্মাণের কাজ শুরু হবে। এই বিলাসবহুল আবাসনে মানুষ আনন্দের সঙ্গে ক’টা দিন কাটাতে পারবেন। লক্ষ্য নেওয়া হয়েছে যাতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই ওই পর্যটক আবাসের উদ্বোধন সেরে ফেলা যায়। পর্যটক নিবাস তৈরি হয়ে গেলে তার নামকরণ ও উদ্বোধন দুটোই মুখ্যমন্ত্রী করবেন।

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…